পদাতিক সৌরভ
১৩ ই মার্চ, ২০০৭ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকালে ঘুম থেকে উঠবার পর বারান্দায় পদাতিক বাহিনীর মার্চপাস্ট দেখতে গুলাম আলী'র ও নিশ্চয়ই ভাল লাগে না। আমিতো সে হিসেবে কাঙালীভোজের করতাল বাহক আমার মুখ তিতকুটে হয়ে গেল এই লেফট-রাইট চেখে চেখে। উপরি হিসেবে গরমকাল তাঁর পুরোদস্তুর যৌবন নিয়ে ঢলাঢলি শুরু করেছে। ঘেমে নেয়ে একাকার হবার দশা। মাথা স্টেপার মোটর এর মত ছোট ছোট এংগেলে ঘুরছে। হাত নিশপিশ করে লিখবার জন্য, গলা উশখুশ করে বক্তৃমাবাজি করবার জন্য। কিন্তু আইনের ভাঙ্গা যাবেনা, রাজনীতি করা যাবে না এটা শুনলেই ইচ্ছা হয় আইন নিয়ে কাটাকুটি খেলি। শালারা এরশাদের মত একটা হলুদ কৃমি বিচার বিভাগের নাকের ডগায় প্রেমের কবিতা লিখে। আর নবম ডিভিশন আমাদের ৬০০০ টাকা বেতনের এস আই ধরবার বীরত্বে 'সোর্ড অফ ভেড়ুয়া' পুরষ্কার দিবে বছর শেষে। ৩০০ টাকা ঘুষ খাওয়ার সময় হাতেনাতে ধরবে , কলার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার একটা ছবি আসবে পত্রিকার পাতায়। আমরা টুনটুনি মধ্যবিত্ত আহা আহা সঙ্গম সুখ পাবো এই মহান বীরত্বে। কাল ইন্ডিয়া থেকে গন্ধমাদন বোমারু ট্যাংক কেনা হবে পদাতিক বাহিনীর শোভাবর্ধনে, খড়খড়ি কোম্পানী এসে পাওয়ার প্ল্যান্ট বানাবে, যেটা পাওয়ার উৎপাদনের চেয়ে ভোগ বেশী করবে। আমরা আহা উহু করবো। ঈদে মিলাদুন্নবীর দিন মহান পদাতিক রেশমী সূতোয় বোনা টুপি পরে হযরত মুহাম্মদের(সাঃ) শিক্ষার আলোকে আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দেবেন। আমরা আহা উহু করবো। মুক্তচিন্তার প্রথম পাতায় ছবি আসবে মাদ্রাসায় ভর্তুকি বাড়ানোর খবরে। পত্রিকার প্রথম পাতায় ইফতার পার্টির ছবি আসবে সেখানের বিশ্ববদমাশ এরশাদ দাঁত বের করে ঘোঁৎ ঘোঁৎ করবেন, তার উত্তরসূরীদের লাম্পট্যে। আমরা আহা উহু করবো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন
কত দিন হয়ে গেলো....................
এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................
ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।
আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।
---------------------------------------------------
---------------------------------------------------------------
------------------------------------------------------------------






...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩
মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন
আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩

একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা...
...বাকিটুকু পড়ুন