আমার কিছু পছন্দের গান আছে যেগুলো শুনলে একটা বিশেষ সময়ের কথা মনে হয় । এক একটা গানের সাথে এক এক ধরণের সময় । সব মানুষের সম্ভবত এটা হয় । হিন্দ ী ফিল্মের একটা গান আছে , গানট খুব পছন্দের না , কিন্তু ওটা শুনলে আমার বড় বোনের বিয়ের কথা মনে হয় । ওর চলে যাওয়ার কথা মনে হয় । সাবিনা ইয়াসমিন এর
' সব কটা জানালা খুলে দাও না , ওরা আসবে,চুপি চুপি , যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ '।
জানিনা এই গানের আবেদনটা কোথায় , কিন্তু শুনলে আমি ইন্সপায়ারড হই । আমার মনে হয় , তাড়াতাড়ি সব কাজ শেষ করে গুছিয়ে রাখতে হবে । আমার অনেক কাজ , আমার উপর অনেক আশা তাদের । আপনাদের ও কী এমন হয় ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



