ধীরে ধীরে উড়ে চলা
নিরবধি কথা বলা
থিকথিকে কাদা মেখে
আমি তুমি , লীলাখেলা।
রামপুরা মহানগর প্রজেক্ট । বাসা থে কে বের হয়ে
অম্লানবদন মোস্তফা সাহেব ওরফে বাড়ীওয়ালা, "ভাল আছ " , ...... '' আছি " ।
গৃ হবধূদের কটাক্ষ দৃষ্টি , টে ......টেট ...টে ....টে।
চাহনিতে বলে দেয় আমি এক ব্যাচেলর ......। হিজল কে পাইলে ভাল , নাইলে না । 332 বার ভর্াসিটি যাবেন , জপ করার পর যখন নেয়ে ঘেমে একাকার , তখন উদ্ধার করতে এগিয়ে আসেন কোন ত্রাতা । রিকশার সিটে বসলেই আবার খোলতাই বদনে ,
রাস্তার রাজা বনে ,
বন বন ঘোরে মাথা
যাই মধু আহরণে ।
জ্যাম নামক চির উদ্যমী নারীর , বাহুমূলে পিষ্ঠ হয়ে , তিষ্ঠ প্রানে , ওষ্ঠাগত মধু নিয়ে , কোনোক্রমে মৌচাক । মৌচাক থেকে কাকরাইল পথটুকু বড়ই আনন্দের , বাহাসহীন আবদারহীন প্রেমিকার মত , যা মিলে খুব কম সময়ের জন্য ।
কাকরাইলে উন্নত বক্ষা ময়ূরীর , আগ্রাসী বাহুডোরের অমোঘ আহবান উপেক্ষা করে , রাজস্ব ভবনকে বামে রেখে , তীর বেগে ছুটে যাই প্রেস ক্লাবের দিকে ।
(চলবে)
====================================
কলাম্বিয়া
রাত 10:32
22শে মে , 2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



