somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তুসিন আহমেদ
যদি আমাকে না পায় সকালের প্রথম আলোতে, খুজেঁ দেখ পাবে চাঁদের আলোতে

আবারো ফিরে এসো বাংলাদেশের প্রান সাকিবুল হাসান।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা খেলার মাঠে করিম আমাকে বলল, “ আজকে কিন্তু বাংলাদেশে জিতবে।”
একের পর এক খেলায় হারছে বাংলাদেশের ক্রিকেট দল। আমি খুবই চিন্তিত বিষয়টি নিয়ে। অবাক হয়ে প্রশ্ন করলাম কেন?
করিম উওর দিল, “ সাকিবুল হাসান আজ খেলছে।”

কতোটা নির্ভর করতাম আমরা সাকিবকে।

ঘটনাটি অনেক আগের। সাকিব যখন নতুন বাংলাদেশ ক্রিকেট দলে খেলছে তখকার ঘটনার। আমি প্রচন্ড ক্রিকেট খেলা পাগল ছিলাম। স্কুল থেকে বাসায় এসে বিকালে ব্যাট-বল হাতে মাঠে চলে যেতাম। খেলার মাঠে খেলার পাশাপাশি চলত খেলা নিয়ে আলোচনা। সাকিব আসার বাংলাদেশ দলে আসার পর আমাদের আলোচনার মধ্যমনি হয়ে গেল সাকিব। সেই কবে ঘটনা কিন্তু আজও যেন চোখের সামনে ঘটছে ঘটনাগুলো। ক্রিকেট পাগল করিমও দেশের বাহিরে পাঁচ বছর হলো। তবুও স্মৃতির আড়াঁলে ঘটনাগুলো রয়ে যায়।





বাংলাদেশের ক্রিকেটকে সাকিব কতদূর এগিয়ে নিয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ঠান্ডা মেজাজের হাসিমাখা ছেলেটার আজ দলের শৃংখলা ভঙ্গের অপরাধে সবধরণের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে । খবরটি শোনার পর বুকটা কেমন যেন হুহু করে উঠল। এক অজানা আতঙ্ক মনে হতে লাগলো। না জানি আশরাফুলের মত সাকিবের অবস্থা হয়।

ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন কাদের কথায় চলছে তা নিয়ে সহেন্দ হচ্ছে আমার। নাকি দাদাদের কথা মত চলছে। সাকিব প্রতিবার এক নম্বর অলরাউন্ডার হয়। তাঁর জন্য দাদাদের দেশের বিখ্যাত খেলোয়াররা এক নম্বর অলরাউন্ডার হতে পারে না। এই প্রতি হিংসা কিন্তু আছে দাদাদের।
প্রতিটি ঘটনার মত আমাদের মিডিয়া তিলকে বানাচ্ছে তাল। দেখুন কয়েকটি নমুনা
সাকিবঃ আমি দেশের হয়ে খেলতে গিয়ে অনেক সময় বাবা মা বোনকে সময় দিতে পারি নাই।
পত্রিকার শিরোনামঃ
মা বোনকে সময় দেন না সাকিব।

সাকিবঃ মনে হয় মাঝে মাঝে বউয়ের চেয়েও ক্রিকেটকে বেশি ভালোবাসি।
পত্রিকার শিরোনামঃ
ভালোবাসার মাপকাঠিতে স্ত্রী শিশিরকে অনেক নিচে ঠাই দিলেন সাকিব।

সাকিবঃ ব্যাটিং এ ব্যার্থ হলে চিন্তা করি বল দিয়ে পুষিয়ে দিতে হবে।
পত্রিকার শিরোনামঃ
ব্যাটিং ব্যার্থতা নিয়ে ভাবেন না সাকিব আল হাসান।

সাকিবঃ এই পরাজয় থেকে শিক্ষা না নিলে উন্নতি সম্ভব হবে না।
পত্রিকার শিরোনামঃ
বাংলাদেশের ক্রিকেটে উন্নতি সম্ভব নয় - সাফ জানিয়ে দিলেন সাকিব।

সাকিবঃ ফুটবলে আমার প্রিয় দল আর্জেন্টিনা।
পত্রিকার শিরোনামঃ
বাংলাদেশ ফুটবল দলকে ঘৃণা করেন ক্রিকেটার সাকিব।

এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে। সাকিবের অপরাধের খবরটি যখন সংবাদ পত্রে প্রকাশ হওয়ার পর ফেইসবুকে স্ট্যাটাসের বন্য রয়ে যায়।
রয়েল বেঙ্গল বলেছেন, এ রকম ভাব ওয়ালা খেলোয়ারের বাংলাদেশ টিমে না রাখাই ভালো।

মনিরুজ্জামান মনির তার স্ট্যাটাসে বলেছেন, এই গরীব দেশটা সাকিবকে অনেক দিয়েছে । ওর কৃতজ্ঞতাবোধ এত কম কেন? টাকাই কি সব? দেশের হয়ে খেলা এক বিরাট সম্মানের ব্যাপার। ওর উচিত মাশরাফির কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। মাশরাফি একবার বলেছিলেন “আমি যতই ইনজুরিতে পরি, পায়ের লিগামেন্ট যতই ছিঁড়ুক, আমি দৌড়ে যাব । আমার ভেতরটা সবসময় আমাকে বলে, দৌড়া, দেশের জন্য দৌড়া ।”

আরও কয়েকটি নমুনা স্ট্যাটাস।

আমরা সাধারণত কোন ঘটনা না দেখে মন্তব্য করতে খুব বেশি পছন্দ করে থাকি। সংবাদপত্র কি প্রকাশিত হয়েছে তা দেখে অনেক সাকিবকে গালাগালাজ করে একাকার করেছে।



এমনি কি সাকিবের বউ এবং পরিবার নিয়ে অশালীন কথা পর্যন্ত বলছে। তা মোটেও উচিত নয়। অপরাধ করলে সাকিব করেছে তাঁর বউ এবং পরিবারকে কেন গালিগালাজ করা হবে আমি বুঝি না?

আজ যখন সাকিবকে নিষিদ্ধ করা হলো তখন আবার সারা ফেইসবুকময় হলে গেল সাকিব। আলাপ আলোচনায় সবাই সবার মন্দ জানাচ্ছে। কেউ খুশি হয়েছে কেউ কষ্ট পেয়েছে।

পক্ষ বিপক্ষ বুঝি না। আমি চাই দ্রুত যেন সাকিবকে খেলার মাঠে দেখতে পারি। সাকিব আবার ছক্কা মেরে বাংলাদেশের দর্শকদের মত ভুলিয়ে দিবে। আবার আমরা খেলায় জিতব সাকিব থাকবে জয়ের নায়ক। আবার ম্যাচ অব দ্যা ম্যাচ হয়ে হাসি মুখে সাকিব বক্তব্য দিবে। শুভ কামনা সাকিব। আবারো ফিরে এসো বাংলাদেশের প্রান সাকিবুল হাসান।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×