somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তুসিন আহমেদ
যদি আমাকে না পায় সকালের প্রথম আলোতে, খুজেঁ দেখ পাবে চাঁদের আলোতে

এবার উইন্ডোজ ৭ সেবা বন্ধ করছে মাইক্রোসফট

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির পর এবার উইন্ডোজ ৭ এর সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। আগামী বছরের ১৩ জানুয়ারি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। ফলে এর নিরাপত্তা ত্রুটি, আপডেটেড ফিচার কিংবা অন্যান্য কোনও উন্নয়ন করা হবে না।
মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইটে ব্যবহারকারীদের এই সতর্কতা জানিয়ে দিচ্ছে কোম্পানিটি।

উইন্ডোজ ৭ এর সকল সংস্করণের জন্যই সেবা বন্ধ করবে মাইক্রোসফট। এটি মূলত ব্যক্তিগত পর্যায়ে বড় ধরণের প্রভাব ফেলবে। তবে যারা বাণিজ্যিকভাবে উইন্ডোজ ৭ ব্যবহার করবেন ও সেবা নিবেন তাদের ক্ষেত্রে আরও ৫ বছর সেবা দেওয়া হবে। ফলে বাণিজ্যিক ব্যবহারকারীরা ২০২০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত সেবা পাবেন।
তবে বাণিজ্যিক ব্যবহারকারীদের বাড়তি ৫ বছর সেবা দেওয়ার পিছনে কারণ রয়েছে। কারণ সম্প্রতি উইন্ডোজ এক্সপি’র সেবা বন্ধ করে দেওয়া হলে বাণিজ্যিক ব্যবহারকারীরা তাদের অপারেটিং সিস্টেম আপগ্রেড করে উইন্ডোজ ৭ নিয়েছেন। তারা একবারে উইন্ডোজ ৮ নেননি।
অনেকেই ধারণা করেছিলেন, উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তার কথা ভেবে ও বাণিজ্যিক কারণে এর সেবা আরও কিছুদিন বাড়ানো হতে পারে যেমনটি উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে করা হয়েছিলো। উইন্ডোজ এক্সপিতে টানা ১৩ বছর সেবা দিয়েছে মাইক্রোসফট।

তবে সেই ধারণাকে মিথ্যা প্রমাণিত করছে মাইক্রোসফট।
উইন্ডোজ ৮ মূলত উইন্ডোজ ৭ এর একটি পূর্ণাঙ্গ সংস্করণ। মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর ব্যবহার বাড়াতে চায়। কারণ উইন্ডোজ ৮ এর ব্যবহার বাড়বে ততোই অধিক পরিমাণ ডেভেলপার এর জন্য সফটওয়্যার তৈরিতে আগ্রহী হবে। যা ব্যবহারকারীরা কিনবে। ফলে উইন্ডোজ ৮ এ বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা দেখছে মাইক্রোসফট।
ওহ, মাইক্রোসফট অবশ্য উইন্ডোজ ৮ (সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮.১ সহ) এর সেবা বন্ধ করারও টাইমলাইন ঠিক করেছে। ২০১৮ সালের ৯ জানুয়ারি থেকে উইন্ডোজ ৮ এর সেবা বন্ধ করে দেবে কোম্পানিটি।

তবে নতুন আরেকটি ইঙ্গিত পাওয়া গেছে, ২০১৫ সালেই উইন্ডোজের পরবর্তী সংস্করণ বাজারে ছাড়া হবে। আর নতুন এই সংস্করণটির নাম হতে পারে ‘থ্রেসহোল্ড’। অবশ্য কেউ কেউ উইন্ডোজ ৯ ও বলছেন।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, মাইক্রোসফট যদি এই মুহুর্তে উইন্ডোজ ৯ নিয়ে আসে তবে এটি আরেকটি উইন্ডোজ ভিসতা হবে। যা ইনফোওয়ার্ল্ডের র‍্যাংকিংয়ে ২৫টি ফ্লপ হওয়া পণ্যের মধ্যে দ্বিতীয়।

পূর্ব প্রকাশ:টেকশহর.কম
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×