somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ার্ডপ্রেস সাইটে বাংলা ইনস্টল করার প্রক্রিয়া

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিনই শত শত বাংলা ওয়েবসাইট যুক্ত হচ্ছে ইন্টারনেট বিশ্বে। সিএমএস ব্যবহার করে ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে বেশিরভাগই ওয়ার্ডপ্রেসকে প্রধান গুরুত্ব দিয়ে থাকেন। আর ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সহজেই সাইটটিকে পুরোপুরি বাংলাতে রুপান্তর করা যায়।

নানা প্রয়োজনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে বাংলা করার প্রয়োজন হতে পারে। ওয়ার্ডপ্রেসের নতুন সংস্করণে বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে। তবে যারা এখনও ওয়ার্ডপ্রেসের পুরাতন সংস্করণ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই বিষয়টির প্রয়োজন হতে পারে। এখানে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে বাংলা ইনস্টল করা যায় সেটি জানানো হলো।



প্রথমে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করে নিতে হবে। এই লিংক থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকটি ডাউনলোড করা যাবে।

ডাউনলোড হয়ে গেলে এটি আনজিপ করতে হবে। আনজিপ হলে bn_BD.mo নামে একটি ফাইল পাওয়া যাবে।

এখন আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যাণেলে ঢুকে Wp-content নামে থাকা একটি ফোল্ডারে যেতে হবে। সেখানে ল্যাঙ্গুয়েজ (languages) নামে একটি ফোল্ডার খুলতে হবে। এখন ঐ ফোল্ডারে আনজিপ করা ল্যাঙ্গুয়েজ প্যাকটি আপলোড করতে হবে।

এবার wp-config.php ফাইলটি এডিটর মুডে ওপেন করতে হবে। সেখানে define(‘WPLANG’, ”); লাইনটি খুঁজে বের করে WPLANG এর পরের ইনভার্টেড কমার মাঝে bn_BD লিখে দিতে হবে। তখন পুরো লাইনটি define(‘WPLANG’, ‘bn_BD’); দেখাবে। এবার সেইভ করে বের হয়ে আসতে হবে।

এবার সাইটে গেলে দেখতে পাবেন সাইটটির ডিফল্ট অনেক বিষয় বাংলায় কনভার্ট হয়ে গেছে।
একাধিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মালিকদের বিশেষ করে ব্লগারদের নিয়মিত এসব সাইট ব্যবহার করতে হয়। তবে এক্ষেত্রে বারবার প্রত্যেক সাইটে লগ-ইন করা খুবই ভোগান্তিকর। এটি সময় সাপেক্ষ ব্যাপারও।

তবে একাধিক ওয়ার্ডপ্রেস সাইট একই জায়গা থেকে পরিচালনার টুলস বা প্লাগইন রয়েছে। এগুলোর অধিকাংশই বিনামূল্যের। প্লাগইনগুলো ব্যবহারের মাধ্যমে মাত্র একটি সাইটে লগ-ইন করেই সব ওয়েবসাইটে পরিবর্তন, পরিবর্ধন বা পরিচালনা করা যায়।
একাধিক ওয়ার্ডপ্রেস সাইট পরিচালনার এমনই ৫টি প্লাগইন সম্পর্কে জানাতে এই লিখাটি পড়তে পারেন।

লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে টেকশহর.কম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×