somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরোনো পাসওয়ার্ডই ভালো!

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাসওয়ার্ড ভুলে যাওয়ার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়নি এমন ব্যক্তি হয়ত খুঁজে পাওয়া যাবে না। ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে গিয়ে পড়তে হয় বিপাকে। অনেকে তাই পুরনো পাসওয়ার্ডটি ব্যবহার করেন। ইন্টারনেটে নিরাপদে থাকতে নিয়মিত পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দেওয়া হলেও একটি গবেষণার তথ্য বলছ ভিন্ন কথা।
মাইক্রোসফটের একটি গবেষণা বলছে, বারবার বদলানোর চেয়ে পুরনো পাসওয়ার্ডই ভালো। বিশেষ করে যারা বারবার পাসওয়ার্ড ভুলে যান তারা নতুন পাসওয়ার্ডের চেয়ে অতিপরিচিত পুরোনোটিই যেন ব্যবহার করেন।

গবেষণায় আরও বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে খুব গোপনীয় যেমন ব্যংক একাউন্ট সুরক্ষায় জটিল এবং ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। তাছাড়া, মোটামুটি কম ঝুঁকির ওয়েবসাইটগুলোতে সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করাই ভালো।
মাইক্রাসফেটের গবেষক দিনেই ফ্লোরেনসিও, করমেক হার্লি এবং কার্লেটন বিশ্ববিদ্যালয়ের পল সি ভ্যানন ওরসচট গবেষণাটি করেন।
গবেষকরা বলেছেন, নিয়মিত ভিজিট করা হয় এমন ওয়েবসাইটগুলোর একটি তালিকা তৈরি করে ব্যবহারকারীদের উচিত সেগুলোর গুরুত্ব নির্ধারণ করা। এরপর গুরুত্বানুসারে এবং নিজের মনের রাখার ক্ষমতা অনুসারে কম অথবা বেশি ডিজিটের পাসওয়ার্ড দেওয়া উচিত।
গবেষকরা বলেছেন, পুনরায় পাসওয়ার্ড সেট করা এবং দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করার কৌশলগুলোকে খুটিয়ে দেখা গেছে, দুটোই ব্যবহারকারীদের জন্য খুবই মূল্যবান। সেটা হোক উচ্চমান সম্পন্ন গুরুত্বপূর্ণ একাউন্ট কিংবা কম গুরুত্বপূর্ণ একাউন্টের ক্ষেত্রে।
গবেষণায় দেখা যায়, অনেক সাইট ব্যবহারের কারণে ব্যবহারকারীরা পাসওয়ার্ড ভুলে যান এমনকি তারা অনেক সময় পাসওয়ার্ড মনে রাখার জন্য কাগজ কলমও ব্যবহার করতে শুরু করেন। তাই এসব ঝামেলা এড়াতে ই-মেইলভিত্তিক অথবা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
মনে রাখা কঠিন এমন শক্ত পাসওয়ার্ড ব্যবহার করে মানসিক শক্তির অপচয় না করার পরামর্শই দিয়েছেন গবেষকরা।
স্মাটফোন নিরাপদ রাখতে পাসওয়ার্ড ব্যবহার করা হয। পিন পাসওয়ার্ড, প্যাটার্ন লক বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দেওয়া হয়ে থাকে। তবে গোপন নস্বর ভুলে গেলে তখন উপায়? স্মার্টফোন ওপেন কিংবা লক খোলা যাবে কিভাবে? এ রকম সমস্যার সম্মুখীন অনেক ব্যবহারকারীই হয়ে থাকে। এ বিষয়ে জানতে চান অনেকে। স্মার্টফোনে পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় বিষয় সর্ম্পকে এই লিখাটি সহায়ক হতে পারে।

এছাড়া নানা প্রয়োজনে কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়। বিশেষ করে গোপনীয়তা রক্ষায় পাসওয়ার্ড দেওয়া অনেক ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে। এ ছাড়া বাসায় ছোট বাচ্চা থাকলে তারা এলোমেলোভাবে ব্যবহার করে কম্পিউটারের ক্ষতি সাধন করতে পারে। তাই পাসওয়ার্ড দিয়ে রাখলে অন্য কারও পক্ষে কম্পিউটার ওপেন করা সম্ভব হয় না। কম্পিউটারে পাসওয়ার্ড দিতে এই লিখাটি হয়ত কাজে লাগতে পারে।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×