somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিউশনির দালাল হইতে সাবধান!!!

১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগের ঘটনা। মালিবাগ হতে রিকশা করে পল্টন যাচ্ছিলাম। কর্ণফুলী মার্কেট এর বিপরীত দিকের রাস্তার কাছাকাছি আসতেই হঠাত্‌ দেখলাম সামনের একটি গলি থেকে জনা দশেক লোক হৈ হৈ করে দুইজন লোককে তাড়া করে বের হল। রিকশা চালক ভয় পেয়ে তখনি রাস্তার ধারে রিকশা দাড় করে ফেলল। প্রথমে ভাবলাম হয়ত ছিনতাইকারী কিন্তু ধাওয়া খাওয়া লোক দুজনের মধ্যে একজন আবার টাই (শুধু টাই না প্যান্ট, শার্ট, জুতাও ছিল) পরিহিত ভদ্রলোক গোছের দেখে খুবই অবাক হলাম। একজন পালাতে সক্ষম হলেও টাই পড়া লোকটা রাস্তাপার হয়ে পালাতে গিয়ে পাবলিকের হাতে ধরা খাইল। লোকটাকে টেনে হিঁচড়ে ধরে এনে সবাই মিলে গণধোলাই দেয়া শুরু করল। এই প্রথম একদম সামনা সামনি গণধোলাই দেয়া দেখলাম। সমানে ঘুষি আর লাথি পড়তে থাকলে লোকটা হাউমাউ করে কাঁদতে লাগলো। গণধোলাই কাহাকে বলে দেখলাম।

পরিস্থিতি কিছুটা শান্ত হলে ঘটনা জানার চেষ্টা করলাম। বিস্তারিত জানতে না পারলেও যা বুঝলাম, ধোলাইকৃত ব্যাক্তিটি “অনুসন্ধান” নামক একটি টিউশন মিডিয়া পরিচালনা করে। টিউশনি দেয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিলেও টিউশনি দিতে নানারকম টালবাহানা অজুহাত দেখাত আর টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করত। অনেকেরি টাকা মেরে দিয়ে অনেকদিন যাবত ঘুরাচ্ছিল। এভাবে অনেকেই ভাল টিউশনি পাবার আশায় হাজার খানেক করে টাকা দিয়ে টিউশনিও পায়নি টাকাও ফেরত পায়নি। তাই গণধোলাইটি ছিল সেইসব ভুক্তভোগীদের ক্রোধের বহিঃপ্রকাশ।

কাজেই যারা টিউশনির সন্ধানে আছেন, কোন টিউশন মিডিয়ার সরনাপন্ন হওয়ার আগে ভালমত খোঁজ খবর নিয়ে নিবেন ও প্রতারকদের হাত থেকে সাবধান থাকবেন।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৪
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×