তুমি এসেছিলে কৈশরের সূচনায়, বৈশাখী ঝড় হাওয়ার মত জীবনে ঝড় তুলে, পারিনি তোমায় বরণ করতে হৃদয়ের উষ্ণ আলিঙ্গনে। তারপর থেকে শুরু তোমার যাওয়া আর আসা, সব সময়ই ঘুর্ণিবায়ুর মত লন্ডভন্ড করে এ জীবন ও মন। তুমি এসেছিলে তারুন্যের শুরুতে, যৌবনের সূচনায়- পুরো জীবন জুড়ে তোমার যাওয়া আর আসা অনেকটা লোডশেডিং এর মত
সপ্তম শ্রেণীর সেই কৈশরের সূচনায় তোমার অস্তিত্ব অনুভব করা শুরু করেছিলাম হৃদয়ের মনিকোঠায়। কিন্তু সাহস হয় নাই কখনো তোমাকে বাস্তবে রূপ দেয়ার। হয়ত তখনো জেগে ওঠে নাই প্রেমিক মন অথবা ছিল না সাহস। তোমাকে পাবার মত কোন যোগ্যতাই আমার ছিল না। না রূপে, না গুণে, না মেধায়। তাই সাহস করে উঠতে পারিনি তোমায় প্রাপ্তির। ফলাফল যা হবার তাই, তুমি চলে গেছ দূরে কোথাও, হারিয়ে ফেলেছি তোমার অস্তিত্ব, স্মৃতি হয়ে শুধু আছ এ হৃদয়ে। শুধুই স্মৃতি, আর স্মৃতি শুধুই বেদনার
তুমি এর পরও এসেছ এ জীবনে ভিন্ন রূপে, ভিন্ন বেশে। উচ্চ মাধ্যমিকের সেই দুরন্ত তারুণ্যে তোমায় পেয়েছি নতুন রূপে, নতুনের বেশে। কিন্তু এবারও আমার সাহস হয় নাই তোমাকে পূর্ণতা দেবার
কিন্তু সত্যি কথাটা কি জানো? এখনো মনে পড়ে তোমায় প্রতিটি ঘন্টায়, প্রতিটি মিনিটে, প্রতিটি সেকেন্ডে
এরপর আবারও তুমি এসেছ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের জীবনে, তোমার পাশে দাঁড়াবার কোন যোগ্যতাও নাই তখনো। তবু ভালবেসেছি গোপনে। বন্ধুদের অনেক খোঁচা, টিটকারী উপেক্ষা করে পেয়েছি তোমার সেল নাম্বার। কিন্তু কখনই সাহস হয় নাই তোমাকে কল দেবার বা তোমার সামনে দাঁড়িয়ে মনের কথা বলার। বরাবরের মত এবারও তুমি অধরা। অন্য কারো আকাশের তারা।
অবশেষে যৌবনের প্রারম্ভে তুমি এলে কোন এক তরুণীর বেশে, তরঙ্গে ভেসে,ফেসবুক আর ইয়াহু এর বদৌলতে। তত দিনে আমি নিজেকে বদলিয়েছি অনেক। শুধু তোমাকে পাবার জন্য। যেই আমি কোন ললনার সংস্পর্শে গুটিয়ে যেতাম, কোন সহপাঠীনীর সঙ্গে কথা পর্যন্ত বলার সংকোচ কাটাতে পারতাম না, শুধু তোমাকে পাবার জন্য সব সংকীর্ণতা ঝেড়ে ফেলে তোমার জন্য এবার আমি প্রস্তুত। তোমার জন্য কত রাত ফেইসবুক আর ইয়াহুতে কাটিয়েছি নির্ঘুম। মধ্যরাত্রি থেকে সুবহি সাদিক, মেসেজ ছোঁড়া ছুড়ি চলত অবিরাম। কোনদিন আমি ভুলে ঘুমিয়ে পড়লে তোমার অভিমান, আমার জন্য অপেক্ষা, আরও কত কি? অবশেষে তোমায় সাহস করে বলে ফেললাম তোমার সাথে "জীবন সমুদ্র" পাড়ি দেবার কথা। কিন্তু তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিতে চাইলে। কিন্তু আমি আবারও ব্যার্থ তোমার পরীক্ষায়। ফলাফল শুণ্য। হঠাত তোমার আমার সম্পর্কে ছেদ পড়ল। তুমি মুছে ফেললে আমায় তোমার তালিকা থেকে, এখনো করে রেখেছ ব্লক। শুনলাম তুমি নাকি অন্য কারো স্বপ্নের রাণী হয়ে অন্য কারো স্বপ্নাকাশের তারা হয়ে আছ। যেখানেই থাকো বা যার সাথেই থাকো, সুখে থেকো।
অবশেষে তুমি আবারও এলে কোন এক জুনিয়র এর বেশে
তুমি প্রতিটি মুহূর্তে আসো এ হতভাগ্য জীবনে, ক্ষনিকের জন্য, হয়তো বেদনা দিতে, হয়তোবা মরুময় জীবনে রসের সঞ্চার করতে।
প্রেম, তুমি কি সত্যিই মরিচীকা? নাকি সোনার হরিণ? পরশ পাথর? নাকি আগুন? তবে যে যাই বলুক, তুমি আমার জীবনে আগুন হয়ে এসেছ বার বার। জ্বলে পুড়ে ছাড়খার করেছ এ হৃদয় বার বার। তোমার আগুনে জ্বলছি আমি প্রতিনিয়ত। তবু আছি তোমার অপেক্ষায়। কারণ কি জান? পুড়ে পুড়ে সোনা হয় খাঁটি, বা, শুকনো মাটি থেকে হয় ইট। না হয় প্রেমে পুড়ে হব আমি খাঁটি প্রেমিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




