somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ বনাম পাকিস্তান ক্রিকেট সিরিজ ও একটি পর্যালোচনা।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চির প্রতিদ্বন্দী বাংলাদেশ বনাম পাকিস্তানের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ শেষ। ২-২ এ ড্র বর্তমানে। বাকি আছে মাত্র ১ টি ম্যাচ।

জিততেই হবে। জীবন মরন সমস্যা।
ইতিমধ্যে বাংলাদেশের খেলোয়াড়দের অনেকেই ক্লান্তি, হতাশা, পুরো জাতির আশা-ভরসার চাপ এবং টেনশনে জর্জরিত।
কি হবে এই শেষ ম্যাচে। কে জিতবে কে হারবে??

পাশে এসে দাঁড়ালো বন্ধুপ্রতিম ভারত। মাশরাফি, মুশফিকের পাশাপাশি ধোনি ও খেলতে চায় এ খেলায়। দু্’এক খেলোয়াড়ের আপত্তি সত্ত্বেও প্রস্তাব মানতে বাধ্য সবাই।

ব্যাটিং ওর্ডার- ওপেনিংয়ে তামিমকে সরিয়ে সেখানে ব্যাট করবেন বিরেন্দ্র শেহবাগ সাথে ইমরুল কায়েস।
ওয়ান ডাউনে সাকিব-আল-হাসান,
টু ডাউনে আশরাফুলের পরিবর্তে মাঠে নামবে ভিরাট কোহলী,
এরপর মমিনুল,
তারপরে মুশফিকুর রহিমের স্থলে ধোনি,
এবারে নাসির হোসেনের জায়গায় সুরেশ রায়না,
মাহমুদুল্লাহ রিয়াদ,
মাশরাফি বিন মর্তুজা,
মুস্তাফিজ এবং
সবশেষে তাসকিন এর বদলে উমেশ যাদব।

এহেন স্কোয়াড গঠনের কিঞ্চিত প্রতিবাদ করায় দেশদ্রোহী সাব্যাস্ত করে টিম থেকেই বাদ দেওয়া হলো আশরাফুলকে।
এবারে খেলা।

টসে হেরে পরে ব্যাট করতে নেমে বাংলাদেশের যখন প্রয়োজন আর ১ বলে ২ রান ঠিক তখন ক্রিজে আছে শেষ উইকেট জুটি স্ট্রাইকে উমেশ যাদব ও নন স্ট্রাইকে মুস্তাফিজ এবং বোলিংয়ে আছে পাকিস্তান দলের উমর গুল। সিরিজের শেষ বল।

এ বলেই ভাগ্য নির্ধারন হবে বাংলাদেশের। মাত্র ২ রান দরকার বলে ফিল্ডাররা ব্যাটসম্যানকে ঘিরে ধরে আছে কাছাকাছি। বাউন্ডারি লাইনে ফিল্ডার মাত্র ৩ জন।
ভাগ্য সহায়। উমর গুলের সর্টপিচ বলে উমেশ বানিয়ে দিলেন ওয়ান ড্রপ বাউন্ডারি। ৪ রান।

বিজয়ের আনন্দে দেশবাসি দিশেহারা।
ক্যাপ্টেন মাশরাফি সেজদায়।
গ্যালারীতে চিৎকার, মুহুর্মুহ করতালি।
পাড়ার রাস্তায় রাস্তায় আনন্দ মিছিল।
টিভিতে বিভিন্ন কোম্পানির পুরস্কার প্রস্তাব।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর বিজয় বার্তা।
রাষ্ট্রীয় ভাবে ১ দিন সরকারী ছুটি ঘোষণা।

সবশেষে এবারে পুরস্কার বিতরনী।

কিন্তু একি!!!
পুরস্কার গ্রহন করছেন বিজয়ী দলের পক্ষ থেকে ধোনী।
পুরস্কারের ট্রফি, প্রাইজমানি সব কিছু নিয়ে ভারত এখন তাদের দেশের উদ্দেশ্যে.....

এরপর থেকে ইএসপিন আর স্টার স্পোর্টসের নিয়মিত আয়োজন Indian Cricket : Vijay Diwas.

বাংলাদেশীরা ভাবে-
ট্রফি, প্রাইজমানি নিয়ে যাক।
ভারতের মিডিয়াতে যত যাই আসুক, কিছু বাংলাদেশী তা প্রতিবাদ করুক আর নাই করুক।
তাতে কি- আমরা বিজয়ী হয়েছি, আমাদের এখন চোখ বন্ধ করে পাকিস্তানিদের কেমন বাঁশ দিলাম তা ভেবে ভেবে নৃত্য করা উচিত পাশাপাশি এই এক চোখ অন্ধ চেতনার ইতিহাস পরবর্তী ক্রিকেটারদের ট্রেনিং সেশনে নিয়মিত টিচ দেওয়া উচিত।

এদিকে পাকিস্তানি মিডিয়াতে ‘আশরাফুলকে না খেলানোর’ প্রতিবাদে রিপোর্ট প্রকাশিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশরাফুলকে পাকি দালাল সাব্যাস্ত করে এবারে আজীবন সব ধরনের ক্রিকেট থেকে বহিস্কারের ঘোষণা করে।
.
.
.
.
.
ইহা একটি কাল্পনিক ঘটনা। কোন চরিত্র কিংবা ঘটনার সাথে এ কাহিনীর মিলন নিতান্তই কাকতালীয়। যাই হোক তাই হোক- আমরা জিতেছি, আসুন ফুর্তি করি, চিয়ার্স।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×