"ধ্রুপদী রাত"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মনে পরে ? সেই মায়াবী রাত
হারিয়ে ছিলাম, সেই যে কবে
তখন বুঝি উনিশ কুড়ি হবে
ভালবাসার কিই বা জানি,
চাঁদের গায়ে হেলান দিয়ে
রুপালি জোসনার লুকোচুরি দেখি,
হাওয়ার হাতে ছেড়েই দিলাম
কালো মেঘের রাশি , মুগ্ধ চোখে-
আনমনে দেখি তারার আতশবাজি
চমকে ফিরি চোখের আলোয়
জোসনা স্নাত একটি ছায়া-
সেই তো তুমি,
মোহাবিষ্ট আমি,
উথাল পাথাল ঢেউএ,রক্তে প্লাবন
হৃদয়ের গভীর থেকে বলেছিলে,
ভালো আছ কি? কত দিন পরে এলে?
ভীরু চোখে হালকা মেঘের ছায়া,
বললে হেসে,
হৃদয়ে হৃদয় রাখলে কি ভালবাসা হয় ?
চেতনায় অনুরণন জাগালেই প্রেম হয় ?
সে কি আর জানি ? হারিয়েছিলাম সেদিন।
শুক্লা দ্বাদশীর রাতে আমরা দুজনা,
নিঝুম রাতের মায়াময় অস্থিরতায়
ধ্রুপদী রাতকে দিলাম সবটুকু ভাললাগা
সাক্ষী মাতাল হাওয়া আর নিশুথী রাত
কিছু নয় কেবল স্পর্শ বিনিময়,
শুধু চোখে চোখ রেখে কথা বলা
হারিয়ে গেছি বুঝি নিশিগন্ধা বনে।
অনুভবে বুঝে নিলে ,
রঙিন ঠোঁটে স্বপ্নের ঝালর আর
চোখের তারায় জলসিড়ি নদী !
সেদিনের এমনি জোস্না ধবল রাতে
হারিয়েছিলাম আমি!
প্রতিক্ষায় প্রতিক্ষায় সমস্ত রাত পার,
যদি দেখা হয় এমনি কোনো নক্ষত্রখচিত চন্দ্ররাতে
আন্দোলিত সেইসব ক্ষণ অনুরণ তোলে শংখনীল শামুকের লাজে ।।
প্রত্যেক মানুষ এর জীবনে এমন কিছু ক্ষণ আছে যা ভোলা যায় না। যা বিমূর্ত হয়ে থাকে, থাকে ওতপ্রোত ভাবে জীবনের সাথে। কিছু সময়কে, কিছু মুহূর্ত্তকে ফ্রেমে বন্ধী করে রাখা যায়না। যা থাকে স্মৃতির পাতায় চির অম্লান। জীবন মাত্রই স্মৃতির সমষ্টি। আজকের দিন, কাল হবে অতীত তার কিছু ক্ষন থাকে স্মৃতির সিন্দুকে রক্ষিত। কালকের দিনটা ভবিষ্যত! আমরা নিজেরাও জানি না কাল কি হবে! তাই আজ যে টুকু সময় পাই নিজেকে গুছিয়ে নেব, একটু আনন্দ করব। বাস্তব অনেক কঠিন। তবুও এর মাঝেই সময় করে নিতে হয়, আদায় করে নিতে হয় বেঁচে থাকার নির্যাস টুকু!
আমি খুব ভাল লিখিনি না । যা লিখি একান্তই নিজের কিছু অনুভব আপনাদের সাথে শেয়ার করি মাত্র !
৩১টি মন্তব্য ৩২টি উত্তর
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।