somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

উদাস মাঝি
কারও কেউ নইকো আমি, কেউ আমার নয় কোনো নাম নেইকো আমার, নেইকো পরিচয় !

লেমন এক্সপেরিমেন্ট (একটি রম্য গল্প )

১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা যেদিন বলেছিলেন, "তোর মত গাধা পোলার দ্বারা কিচ্ছু হবে না"।
সেদিন থেকেই বুঝেছিলাম আই এম স্পেশাল । বাবা যেখানে ভবিষ্যৎ বানী করেই দিয়েছেন
খামোখা সেখানে মেধার অপচয় করার কোন মানে হয় ?

৫ বছর পর...

আজ বাবার সামনে দাঁড়ালে গর্বে আমার বুক ৪ ইঞ্চি ফুলে যায় । দেশের এক মাত্র ব্রিটিশ কোম্পানি তে
আমি ম্যানেজার । তারাও আমাকে পেয়ে খুব খুশি । ইয়ে মানে, আমি এখনো বেকার । :D
বাবাও মনে হয় আমার বেকারত্বে খুশি ।আজ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতাম, পরিবারের কাউকে সময় দিতে
পারতাম না ।ব্যস্ততার ওজুহাতে, সবাঁইকে এড়িয়ে থাকতাম হয়ত।
বাবা যে আমার উপর খুশি আর কি পরিমাণ আস্থাশীল তার একটা উদাহরণ দেই।
শনিবারের হাঁটে বাজারে যেত বাবা।আমার অর্ধেক সাইজের ব্যাগ হাঁতে বাবার পাশাপাশি হাঁটতাম আমি।
পথে পরিচিত কারও সাথে দেখা হলে আমাকে দেখিয়ে কপট রাগে বাবা বলত, 'আমার পোলাটা
আস্ত একটা গাধা । এখনো একা বাজার করতে পারে না। দরদাম পর্যন্ত করে না, যাই একটু
শিখিয়ে দেই।'
বাজারে গিয়েও বাবা অনবরত জ্ঞান দিতে থাকেন, মাছ কেনার সময় অবশ্যই টেপে দেখবি,
কাটা মাংস কখনও কিনবি না, বেগুন হাঁতে নিয়ে দেখবি ফুটো আছে কিনা, ইত্যাদি ।

দাড়িওয়ালা একজন লেবু বিক্রেতার দিকে নজর দিলেন বাবা,
- এই লেবু কত করে হ্যালি
- ওরিজিনাল কাগুজি লেবু স্যার, বাড়ির গাছের , এক্কেবারে ফেরেশ, লন স্যার হ্যালি বিশ ।
- রস হবে তো ?
- কন কি স্যার, গোসল করা না হলেও এক কাপ হবে , গেরান্টি সার ।
হের এক চিমটি কম হলি, আপনার জুতা আমার গাল ।

বাবা আমাকে চেক করার দায়িত্ব দিলেন । আমিও আগ্রহের সাথে কাজ শুরু করলাম ।
চায়ের স্টল থেকে চায়ের কাপ, চাকু আনা হল । কাছের একটা বাড়ি থেকে টেবিলও আনা হল ।
টেবিল ঘিরে উৎসাহী জনতার ভিড় লেগে গেল। কাঁচাবাজার মালিক সমিতির উপদেষ্টা,স্বয়ং পটল খানও আমাদের
মাঝে যোগ দিয়েছেন। এক্সপেরিমেন্ট লাইভ দেখার সুবিধার্থে সামনের জনতাদের মাটির উপর বসতে
বাধ্য করা হল । উপদেষ্টা পটল খান ই এই কাজ করলেন । কিছুক্ষণ পর পর হুংকার ছাড়ছেন,
' জ্ঞানজাম করবেন না কেউ, নো গাঞ্জাম । পিছনের লোকদের দেখতে দিন ।'

কেউ একজন "চন্দ্র সুধার" বিজ্ঞাপন থামিয়ে দিয়ে মাইকে ঘোষণা করছে,
"লেবু পরীক্ষা - লেবু পরীক্ষা - লেবু পরীক্ষা"
আর মাত্র অল্পক্ষণ পরেই শুরু হবে আমাদের বিশাল লেবু পরীক্ষা ।
টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন ।
৫০% ছাড়ে টিকিটের মূল্য মাত্র ১০ টাকা ,১০ টাকা, ১০ টাকা ।
হই হই কাণ্ড রই রই ব্যাপার
লেমন এক্স এক্স এক্সপেরিমেন্ট টিকিট মাত্র ১০ টাকা । ফুরিয়ে যাবার আগেই আপনার টিকেট সংগ্রহ করুন। "

অতি ধুরন্দর ব্যক্তিটি ৫ মিনিট প্রচারণা চালিয়ে ৩০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে ।
যারা টিকিট কেটে এসেছে, টেবিলে লেবু আর চাকু দেখে অবিশ্বাস্য চোখে একবার টেবিল একবার টিকেট দেখছে ।
তাদের পানসে মুখ দেখে পটল খান
সামনের সারির ফাস্ট ক্লাস সিট "বাংলার মাটি " তে বসিয়ে দিয়েছেন ।

এদিকে আরেক সাইডে কিছু লোকের জটলা দেখা যাচ্ছে । নিচু আওয়াজে কথা বলছে সবাই।
খবর নিয়ে দেখা গেল,সেখানে আমাদের লেবু এক্সপেরিমেন্ট নিয়ে বাজি ধরা হচ্ছে ।

বাজারের অর্ধেক লোক আমাদের লেবু এক্সপেরিমেন্টে
যোগ দিয়েছে । চারিদিকে উৎসব উৎসব আমেজ ।
লেবু কেটে চেপা হচ্ছে । টান টান উত্তেজনা। কি হয়,কি হয় ??

সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×