somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্গাপুজোর রঙ্গ

২৯ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গদেশে মোচ্ছব শেষ হল। দুর্গাপুজোর মোচ্ছব। আবাল বৃদ্ধ বনিতার ফুর্তির প্রাণ গড়ের মাঠ। ঝাঁ চকচকে মন্ডপে কর্পোরেট কায়দায় দেবী আরাধনা হল। স্পনসরশিপ সহযোগে। কোন কোন পুজোতে আবার ব্র্যান্ড আম্বাসাডার ও ছিল। টলিউডি দুষ্টু মিষ্টি নায়িকা। প্রাক-পুঁজিবাদী সংস্কৃতির প্রতিভু ধর্মের সঙ্গে আধুনিক বাজার অর্থনীতির কি আশ্চর্য সহাবস্থান । নাকি বলা ভাল সহবাস।

তবু ছেলে বুড়ো সব আল্ল্রাদে আটখানা । আর যাই হোক এই কদিন জীবনের দুঃখ কষ্টতো ভুলে থাকা গেল। পেট্রল ডিজেলের দাম বাড়া , নারী নির্যাতন , সরকারী হাসপাতালে শিশুমৃত্যু , ফসলের দাম না পেয়ে কৃষকের আত্মহত্যা , জঙ্গলমহলে যৌথবাহিনীর তান্ডব ইত্যাদী প্রতিদিনকার গায়ে জ্বালা ধরানো , পিঠে চাবুক মারা বাস্তবতার থেকে তো রেহাই মিলল , অন্তত কয়েকটা দিন।

দেশের মাথা , হত্তা কত্তা বিধাতা মন্ত্রী , আমলা , রাজনীতিক থেকে শুরু করে বাজার অর্থনীতির ঈশ্বর থুড়ি পুঁজিপতি সবাই উল্লসিত। গ্রাম বাংলায় মধ্যযুগীয় সামন্ততন্ত্রের ধ্বজাধারী জোতদার , মহাজনরাও মহাখুশী । প্রতিদিন রাস্তায় মিছিল নেই । পথ অবরোধ নেই। বনধ নেই। রাস্তাঘাটে একটু ভিড় আছে বটে । তবে তা উৎসব উন্মত্ত জনতার। শাসক শ্রেণির প্রতি তাদের কোন ক্ষোভ নেই। নেহাতই নিরামিষ হইচই।

ওস্তাদের মার যেমন শেষরাতে , তেমনি আমাদের ধর্মবাবুর খেল ও শেষবেলায় । পাঁচ অঙ্কের দুর্গাপুজোর শেষ অঙ্কে । মানে দশমীতে । সকাল থেকেই টিভির চ্যানেলে চ্যানেলে শুরু হল সিঁদুর খেলার সরাসরি সম্প্রচার। শহরের নামী দামি পুজোমন্ডপ থেকে। রূপালী পর্দা থেকে বোকা বাক্স - কোন জায়গার নায়িকারাই বাদ নেই। সবাই হাজির সিঁদুর খেলতে । শোনা যায় এনাদের নাকি ভাড়া করে নিয়ে যায় বিভিন্ন বড় বড় পুজোর উদ্যক্তারা। অনেকে একি দিনে অনেক মন্ডপে ভাড়া খাটেন। গ্রামের দিকে যেমন ভাড়া করে ফুটবলার বা ক্রিকেটার নিয়ে যাওয়া হয়। খেপ খেলা যাকে বলে আর কি। সিঁদুর খেলার খেপ। সিঁদুর খেলোয়াড় For Hire .

আর কত রঙ্গ দেখা বাকী আছে আমাদের !



২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×