১৯৭১ সালে দেশ টা আমার নিজের হয়। এর আগে দেশ টা আমার থাকলেও একান্ত নিজের ছিল না। আনেক আশা আকাঙ্খা নিয়ে এই দেশ টার জন্ম হয়েছিল। একটি মানব সন্তান যেমন অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করে রক্ত পার হয়ে জন্ম নেয়, আমার দেশ ও অনেক কষ্ট করে জন্ম নিয়েছে। অনেক ত্যাগ কষ্ট আর জীবনের রক্তের বিনিময়ে আমার এই দেশের জন্ম।
অনেক আশা আর অনেক স্বপ্ন ছিল এই দেশের জন্মের সময়। সন্তান জন্মের সময় মা বাবা যেমন সন্তান কে নিয়ে সপ্ন দেখে, এই দেশ কে নিয়েও আমরা সপ্ন বুনেছিলাম।
সন্তান বিপথে গেলেও মা বাবা কখনও হাল ছাড়েন না, আমাদের এহেন দুরযোগ মুহূর্তে আমরা আমাদের দেশ কে নিয়ে হতাশ হয়ে ছেড়ে দিতে পারি না।
জানিনা ,আপ্নারা আমার সাথে একমত হবেন কিনা। সন্তান নষ্ট হউয়ার যেমন কিছু কারন থাকে, ঠিক সেইভাবেই চিন্তা করলে দেশ টা ও ধিরে ধিরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এখনই আমাদের দেশের চিকিৎসা না করলে আর ওকে বাচানো যাবে বলে মনে হয় না।
আসুন আমরা রোগ গুলি দেখে নিই (সম্ভাব্য যেসব রোগে ভুগতে পারে এই দেশ)
১, নোংরা রাজনীতি
২, দুর্নীতি
৩, স্বজনপ্রীতি
৪, তেল বন্যা
৫, সার্বিক অব্যবস্থাপনা।
চিকিৎসাঃ
দেখে নিই সম্ভাব্য চিকিৎসা
১, রাজনীতি তে সৎ এবং যোগ্য মানুষদের সাপোর্ট করি
২, সব ধরণের প্রফেশনাল রাজনীতি বন্ধ করি(এরা শুধু সরকার কে তেল দিতে জানে আর নিজেদের চেয়ার আর পকেট স্থায়ী করে)
৩, অসুস্থ ছাত্র রাজনীতি কে সার্জারির আওতায় এনে সার্জারি করে কেটে ফেলে দেই।
৪, দুর্নীতি বাজ দের না বলি।
৫, তেল বাজদের কেমো থেরাপির আওতা ভুক্ত করে কেমো স্টার্ট করি।
একবার ভাবুন ত আপনিই এই দেশ তার চিকিৎসা আপ্নি-ই করতে পারেন। সকল ওষুধ আপনার হাতেই। শুধু সময় বুঝে জায়গামত ওষুধ প্রয়োগ করতে হবে। তবে দেশ আবার পুনর্জীবন লাভ করবে। নচেৎ মৃত্যু অবধারিত।
ওষুধের নাম----- ভোট
চলুন না চেষ্টা করে দেখি, শেষ চিকিৎসা পদ্ধতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




