With due respect “ সাংবাদিক ভাইদের প্রতি”.................. দয়া করে উত্তর দিবেন------এই পোস্ট কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়-----
কয়েক দিন আগে টিভি তে একটা দৃশ্য দেখে শিউরে উঠেছিলাম। কি সাংঘাতিক আমাদের ছাত্র ভাই’রা । একদল ছাত্র, আরেক দলের গুটি কয়েক টা কে এমন ভাবে মারল!!!!
বিশ্বের যে কোন পেশাতেই ETHICS বলে একটা অংশ থাকে। এই ETHICAL PART সবচেয়ে বড় একটা PART ……
সাংবাদিকতায় এই ethics বলে কি কিছু আছে? এই পেশায় join করার আগে কি ethics নিয়ে আপনাদের কিছু শেখানো হয়।
সাংবাদিকতা আমাকে খুব টানত। এই পেশা কে চ্যালেঞ্জইং পেশা হিসেবে ভাবতাম। কিন্তু ইদানিং মারামারির cover করা খবর গুলো দেখলে হতাশ লাগে। একজন ছাত্র কে দশজন মারছে আর বিশজন সাংবাদিক সেটা মহা উদ্দীপনায় cover ( video , photo) করে যাচ্ছে। হয়ত কেউ কেউ সাম্নেই মারা পড়ছে কিন্তু কেউ লোকটাকে বাঁচানোর প্রয়োজন ও মনে করে না। আমি খবরে দেখলাম DU এর ছেলেটা দৌড়ে পালাতে চাচ্ছে কিন্তু ঊল্টা সাংবাদিক দের barrier এর জন্য পালাতে পারল না। চরম মার খেল। ভিডিও খবরে দেখাল। অথচ অই সময় একজন সাংবাদিক ও এগিয়ে এল না ছেলে টা কে বাঁচাতে অথবা রক্ষা করতে । দুই এক জন সাংবাদিক থাকলে না হয় বলতাম তারা ভয়ে যায় নি। কিন্তু তারা সংখ্যায় ( সাংবাদিকরা) নেহাত কম ছিল না। চাইলেই ছেলে টাকে উদ্ধার করতে পারত বলে আমার মনে হচ্ছিল। আমি জানি না আসলে তারা পারত কিনা। তবে কেউ একজন attempt নিলে অবশ্যই সম্ভব বলে আমার বিশ্বাস।
এ কারণেই ETHICS নিয়ে প্রশ্ন করলাম।
আমি জানি না বলেই প্রশ্ন টা করলাম। যে এমন অবস্থায় সাংবাদিক দের আসলে কি করনীয়?
( তারা {সাংবাদিক}সংখ্যায় অনেক, তাদের bonding শক্ত, এক জন আরেক জন কে চিনে, সবার সাথে সবার সম্পর্ক ভাল । তারা চাইলেই এমন সিদ্ধান্ত নিতে পারে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




