জাতীয় নাট্যশালায় আজ কে একটা মঞ্চ নাটক দেখে যারপরনাই বিমোহিত, মুগ্ধ, আবেগে আপ্লুত হয়ে পরেছিলাম। এত নিখুঁত অভিনয়, আর এত অপূর্ব একটা নাটক সত্যিই প্রশংশার দাবীদার। প্রতিটি সংলাপই হৃদয়গ্রাহী। নামঃ "আওরঙ্গজেব" এটি ছিল আজকে দ্বিতীয় পরিবেশনা। আগামী ১০ October এর ৩য় পরিবেশনা। সবাইকে অনুরোধ করবো, যারা নাটক ভালবাসেন, যারা মাঝে মাঝে দেখেন, অথবা যারা জীবনেও মঞ্চ নাটক দেখেন নি, দয়া করে আপানারা নাটক টি উপভোগ করুন। ভাল না লাগলে আমি দায়ী( মূল্য ফেরত).........
venue: Bangladesh shipokola academe, shegunbagicha,dhaka,
date: 10th october
time: 7.00 pm very best of luck.................
ইতিহাস ভিত্তিক নাটক। কিন্তু প্রতিটি সংলাপের মধ্য দিয়ে কিছু সুন্দর message দেয়া হয়েছে। প্রতিটি সেকেন্ড আপনাকে টানটান উত্তেজনায় রাখবে। আপনাকে কাঁদতে বাধ্য করবে।
আওরঙ্গজেব কিভাবে ক্ষমতায় এসেছিল সেই কাহিনী সবার-ই জানা। কিন্তু মৃত্যুর আগে তিনি ঠিক- ই উপলব্ধি করেছেন যে, তার অতীত জীবনে তিনি প্রচণ্ড ভুল করেছেন, যা এখন আর শুধরানোর কোন উপায় নেই। মৃত্যুর আগে তিনি তাই বলেছিলেন ------ " পবিত্র কুরআন বুকে নিয়েও কেউ যদি হৃদয়হীন হয়- তাহলে তার ক্ষমা নেই, কারন আল্লাহ এবং পবিত্র কুরআন কাউকে জল্লাদ হতে বলে না, আল্লাহ এবং পবিত্র কুরআন ভাইয়ের রক্তে জমিন রাঙিয়ে মসনদ দখল করতে শেখায় না"-------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




