কি উপমায় বাধিব তোমারে, ডাকিব কী সম্ভাষণে,
আকুলতার এক নাম যে তুমি, মুগ্ধ তোমার নয়নে,
কি আর কহিব তোমায়, প্রেয়সী, প্রেরণা, প্রিয়া,
বুঝিনি কি মোহ তোমাতে, কি এমন মায়া,
তুমি তো আমার ধ্যান নও, তুমি যে আমার প্রার্থনা,
হতাশার মাঝেও এক চিলতে রোদ, অজানা কোনো সান্তনা,
সপ্তর্ষির মায়াবতি নয়, নও ভেনাসের আবেদন,
ক্লিয়পেত্রার উপমাও হয়তো, তোমাতে অরণ্যে রোদন,
তবুও তুমি আকর্শনিয়া, নিষ্পাপ এক প্রতিমা,
শুভ্র দেবীর পবিত্রতা আর হয়তো লাগানো কালিমা,
কালীন কোনো আগুন্তক, অথবা কোনো এক অজানা মানবী,
অর্থহীন সব যেন থেমে যায় আমার, দেখি তোমায় যদি,
হারায়ে যাই আপনাতে আমি, তোমার অগ্রাহ্য চলায়,
কেন জানিনে তবু জানি, তোমাকে যে শুধু তুমিতে মানায়,
কপট রাগ-মৃদু বাস্তবিক, হয়তো একটু আলাদা মগ্নতা,
অনেক টা বেশী অভিমান, আর তোমার ঐ একাকী নীরবতা,
আড়ালের আলোড়নে যে শক্তি, যে মায়ার এক টান,
সেই টান ছারেনি আমায়, ফেরাইনি ঐ আহ্বান,
তাইতো আজ যখন উপমায় জড়াতে, কবি হতে হয়,
সেই স্থানে এটা নির্মম সত্য, তুমি আমার নয়,
হয়তো কোনো রাজপুত্রের রাজকন্যা, হয়তো বর্ষা তুমি,
উপমা টা যে অনেক ছোট, তার চেয়েও তুমি দামি ।
.
.
.
.
.
২৩-০৯-২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



