আন্তর্জাতিক চিড়িয়াখানা ও একজন শাহরিয়ার: (৩১.১২.১২)
পত্রিকার বদৌলতে জনাব শাহরিয়ার কবিরের একটা মন্তব্য পড়লাম, যা তিনি গত রবিবার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালত (তথাকথিত আর্ন্তজাতিক ট্রাইবুনাল)পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্য বললেন। এটা(আদালত) নাকি চিড়িয়াখানা নয়; যে কেউ এসে দেখে যাবে। তবে উনি ঠিকই দেখে গেলেন (তার কাছে এটা চিড়িয়াখানা বা এ জাতীয় কিছু হবে বোধহয়।) সাথে আরেক বিশেষ গোষ্ঠির বুদ্ধিজীবি মুনতাসির মামুন।স্বচ্চ ও ন্যায় বিচারের স্বার্থে নিরপেক্ষ লোক দ্বারা আদালত পরিদর্শন বা ভিকটিমদের খোঁজ নেয়া কোনো অপরাধ নয়, কিন্তু তিনি তো নিরপেক্ষ নন; একজন (অযাচিত) পক্ষপাতদুষ্ট লোক। তিনি যদি আদালতে (ট্রাইবুনালে) ঢুকতে পারেন, তাহলে আন্তর্জাতিক বিশিষ্ট লোক এই ট্রাইবুনাল পরিদর্শনে কী এমন মহা ভারত ভুল হয়? শাহরিয়ার কবির (যিনি প্রতিবেশি রাষ্ট্টের দ্বারা প্রতিপালিত একজন স্বঘোষিত বুদ্ধিব্যবসায়ী) কোনো মুক্তিযোদ্ধা বা সরকারী লোক নন। তারপরও তিনি টিকিট ছাড়াই ট্রাইবুনালে ঢুকে পড়েন। যেখানে আইনজীবি বা আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞরা সরকারী মর্জরী ছাড়া ঢুকতে পারে না।
তবে আমার মনে হয় তার এই মন্তব্যের কারণ হল, তার কাছে মনে হয়েছে আসলেই এই ট্রাইবুনাল একটা চিড়িয়াখানা ;সংযুক্ত সবাইকে (বিচারক, আইনজীবি, প্রসিকিউটর,সাক্ষ্বী, অভিযুক্ত) তার একেকটা চিড়িয়া মনে হয়েছে। বিচারপতি 'নিজমুল হকের' "স্কাইপি" কেলেঙ্কারী ধরা পড়ে যাওয়ার পর আসলেই এটা চিড়িয়াখানা মনে হয়!
বি.দ্র: এখানে আমি নিজের থেকে এই "আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল"(যথাযথ শ্রদ্ধার সাথে) নিয়ে নিজের থেকে কোনো কথা বলছি না বা আমি যুদ্ধাপরাধীদের পক্ষে নই। আমিও তাদের বিচার চাই; যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে। যাতে বিচারের শেষে কোনো প্রশ্ন উত্থাপিত হতে না পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




