সুস্মিতার বয়স ১২। মা মনিকা হালদার ছিলেন ব্র্যাক স্কুলের শিক্ষক। গত অক্টোবরের এক রাতে মনিকার মাকে তার আরো দুই বন্ধুর সাথে গ্রেফতার করে বাগেরহাট পুলিশ। অভিযোগ: ওরা নাকি জরুরি আইন ভঙ্গ করেছে। কিভাবে? জরুরি অবস্থার মধ্যে ওরা কিছু হাতে লেখা পোস্টার সেটেছিলো- সিনেমা দেখাবে এলাকার মানুষদের। কি সিনেমা? বাণিজ্যিক ছবি না, নিজেদের বোধ গুলোকে সানানোর সিনেমা। ভালো কথা। ধরে নিয়ে গিয়ে রিম্যাণ্ডে নিয়ে জেলে ফেলে রাখলো। এই সরকার এসে জরুরি অবস্থা থেকে তাদের অব্যাহতি দিলো হাইকোর্ট। কিন্তু তারপর জানলাম তাদের রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে। কি আজব জায়গায় আছিরে ভাই। যাকে তাকে জেলে পুরে দিতেসে। বুঝনের উপায় নাই। কোনটাতে নারাজ হবেন হুজুর আর কোনটাতে খুশি। এই ৮মাস ওদের জীবন থেকে গেছে যাক, কিন্তু মনিকার একটি মেয়ে আছে, তার বাবা নেই। সেই মেয়েটাকে এই সমাজ কতোটুকু আশ্রয় দিয়েছে কেউ খোঁজ নেবে না তার? একজন মানুষের দায়িত্ব এ দেশ, সমাজ, রাষ্ট্র অস্বীকার করে কি করে? মনিকার মেয়ে সুস্মিতা ভালো স্কুল ছেড়ে অপেক্ষাকৃত কম ভালো স্কুলে ভর্তি হয়েছে। কাপড় মলিন, মুখটাতো বটেই। কিন্তু চোখ? আরো আরো তীক্ষ্ণ হচ্ছে প্রতিদিন- এ চোখে ও চাইলেই আমাদের ছাই করে দিতে পারে। কারণ আমরা তারজন্য কিছু করতে পারিনি। তাই লজ্জায় তাকাই না তার মুখের দিকে। দোষীরা তাকাতে পারে না, শুধুই ক্ষমতা খাটায়।
আলোচিত ব্লগ
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।