somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষক (শিক+খোক)

২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা উপদেশ: রুস্তম উত্তেজিত হয় না

যদি বড় বাটপার হতে চাও চোখের লজ্জা খাও। চুরি করতে চাইলে আর যাই করো, অন্যের ভুল ধরো না যেনো। যার মনে যা ফাল যেনো দিয়ে ওঠে না তা। আরো কতো না জানি কি কথা আছে ছুপা রুস্তমদের জন্য। তবু তারা উত্তেজিত হয়ে ওঠে। বিরুদ্ধে এক লাইন, এক চিতকার শুনলেই হলো। তারা যখন আরো বড় রুস্তম হয়ে উঠবেন তখন তারা আর উত্তেজিত হইবে না, এটা আমি নিশ্চিত।


প্রথমে ভেবেছিলাম একটা বড় লেখা লিখি। যেখানে চেতকার দিয়ে বলা যাবে: ওহে শিক্ষক (শিক+খোক) এমন কিছু হয়ে যাওনি যাতে ধরাকে সরা জ্ঞান করবে তুমি। তারপর দেখলাম খামখা বিষোদগার করে নিজের ফুরফুরে মেজাজটা কাহিল করার কি দরকার? তারচেয়ে শুধু ঘটনার বর্ণনা দিলেইতো হয়। বাকিটা পাঠকও বুঝবেন, আমার কাজটাও হবে। কাজটা মানে হলো নিজেকে নিরস্ত করা।

গণযোগাযোগ বিভাগে চতুর্থবর্ষ শেষ পরীক্ষার দিন (২২অক্টোবর ২০১০)

পরীক্ষার অর্ধেক সময় অতিক্রান্ত
পাহারাদার শিক্ষক: তোমাদের কারো টয়লেটে যাওয়ার দরকার থাকলে যেতে পারো। এরপর আর সুযোগ দেয়া হবে না।

এক শিক্ষার্থী টয়লেটে গেলো, ফিরেও এলো
তারপরপরই শিক্ষক বেরিয়ে গেলেন। দু মিনিটের ভিতর ফেরত এলেন এক চোথা নিয়ে

ছাত্রটির কাছে গিয়ে বললেন: তোমার এডমিট কার্ড আর খাতা দাও
ছাত্র: কেন স্যর?
শিক্ষক: তুমি বাথরুমে গিয়ে নকল পড়ে এসেছো। যে টয়লেটে গিয়েছিলে সেখানে এটা পাওয়া গেছে

(আশেপাশের ছাত্ররা পরীক্ষা দেয়া বন্ধ করে দিয়ে ভাবছে। স্যর এখানে বসে বুঝলো ক্যামনে সে কোন টয়লেটে গিয়েছিলো? পাশাপাশি ৪টা টয়লেট। আর সেই টয়লেটে গেলেই সেই কাগজ যে এই ছেলেই রেখেছে সেটাও বুঝে গেলো স্যর। বাববাহ...স্যারেরা বোধহয় পারে। হাজার হোক স্যর তো)

ছাত্রটিকে অকথ্য ভাষায় বলতে থাকেন কি তার অপরাধ। মুহুর্তে পরিস্কার হয়ে যায়, নকল করেছে এটা তার অপরাধ না, টয়লেটে গিয়েছে সেটাও অপরাধ না, ঠিকঠাক ক্লাস করেনি, রাস্তায় সালাম দেয়নি ওইটাও অপরাধ না। অপরাধ হলো ছাত্রটি সাংবাদিক, শিক্ষকটি প্ররশাসনিক।তারকিছু গুমোর ফাঁসের রিপোর্ট ছাত্রটি করেছে।এটা করা তার অন্যায় হয়েছিলো। শিক্ষকের কাজ ছাত্রদের ''উচিত শিক্ষা'' দেয়া। তাই তিনি উচিত শিক্ষা দিতে উদ্যত হয়েছেন। শিক্ষার ভাষা হলো: শুয়োরের বাচ্চা তুই কতোবড় সাংবাদিক হয়েছিস?? আমাকে নিয়ে রিপোর্ট করে আমার ইমেজ নস্ট করিস??


পাঠক আর লখতে রুচি হচ্ছে না

আপনাদের কাছে আমার প্রশ্ন: শিক্ষকটির ইমেজ কেমন ছিলো যে নস্ট হবে?
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×