ইভটিজিং- কি বিষয়-কবে শুরু? কবে শেষ?
০৮ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাস্তায় দাড়িয়ে আছি। উল্টোদিক থেকে তিনজন কলেজ পড়ুয়া মেয়ে হেটে রাস্তা পার হচ্ছে। আমার ঠিক পাশে দাড়িয়ে থাকা দুজন ছেলে ওই মেয়েগুলোর দিকে তাকিয়ে বলছে- ''ওই দেখ ইভটিজিং আসছে।'' মেয়েগুলো যখন আমাদের পাশ দিয়ে গেলো তখন কিন্তু ছেলেগুলো কিছু বললো না।
এখন আমাদের সবারই পরিচিত শব্দ- ইভটিজিং। এর সংজ্ঞা কি? রাস্তাঘাটে বখাটে ছেলেরা কিশোরীদের উত্ত্যক্ত করলে তখন সেটা ইভটিজিং। তাহলে এবার বলুন কি করলে উত্ত্যক্ত করা হয় আর কতদুর করলে উত্তক্ত বোধ হয়। আমার আশঙ্কা হয়, যেভাবে ইভটিজিং নিয়ে বেশিরভাগ পত্রিকা এবং এনজিওগুলো রাস্তায় নেমেছে তাতে করে এটা 'বুমেরাং' না হয়।
রাস্তায় বা বাসায় কোন নারীকে কোন ধরনের ইঙ্গিত করার আমি ঘোর বিরোধী। একজন মানুষ তার স্বাভাবিক জীবন যাপন করতে পারবেনা আরেকজন মানুষের জন্য, এটা সভ্য সমাজে মানা যায় না।
কিন্তু, ইভটিজিংকে যারা যৌননিপীড়নের মধ্যে ফেলতে চাইছেন তারা যদি ভাবেন এতে বখাটেদের জোরেশোরে ধরা হবে তাহলে ভুল করবেন। আমার নিবেদন তাদের প্রতি। এখনো 'যৌন' শব্দে আমাদের ভীতি আছে। যখনই কোন ইভটিজিং এর ঘটনায় যৌন শব্দটি ব্যবহার করা হবে তখন বখাটেদের শাস্তি পাওয়াতো দুরের কথা, উল্টোটা ঘটবে। অভিভাবকরা আর অভিযোগ তুলবেন না। মেয়ের যৌন হয়রানির কথা লোকসমুখে আনতে কেউই চাইবেন না। ফলে ঘটনা ঘটবে কিন্তু সামনে আসবে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের...
...বাকিটুকু পড়ুন
(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল
করিম গ্লোবাল টাওয়ার।
আর...
...বাকিটুকু পড়ুন
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন