সিজন্যল আন্দোলন
১০ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এধরনের পোস্ট লিখনের ঝামেলা আছে। লোকে গালাগালি করবার সুযোগ পাইয়া যায় গা। অধমের মনে প্রশ্ন জাগলে তখন কি করণীয়। যেকোন একটা জিনিষের উদয় হইলে বর্তমানের জমানায় চলমান ইস্যু অস্ত যায়। এখন ইভটিজিং এর উদয়ের আমল চলতাসে। এই উদয়ের ঘটনার সাথে সাথে আগের যাবতীয় বিষয়াদি অস্ত গেছে।
দুধে মেলামাইন পাওয়া গেল। আমাদের কর্মঠ ভ্রাম্যমান আদালতের আবিস্কার। ও.. ও ..ও মা। সারাদেশে এমন কোন জায়গা ফাকা থাকলো না যেখানকার দুধে মেলামাইনের ছোয়া পাওয়া গেল না। রোজ রোজ একই খবর। তারপর অন্যকোন বিষয়ের উদয় মেলামাইনের অস্ত ঘটাইল। আহা আহা। দেশের সকল দুধ মেলামাইন মুক্ত হইল কিনা আমরা জানিলাম না।
এখন পত্রিকায় প্রতিদিন তিন চারটে ইভটিজিং এর খবর পাওয়া যায়। সেমিনার-সভা-প্রতিবাদ-সঙবাদ সম্মেলন- আন্দোলন সবই এই ইভটিজিং বিরোধী। সেটা হবারইতো কথা। এইখানডাই আপত্তি করবার নাই। কিন্তু অন্য ইস্যুগুলানের কি হইলো? বাল্য বিবাহ কি অস্ত গেলো? বাংলার আকাশে কি আর এর ঘনঘটা নাই? ধর্ষণ-যৌতুক-প্রতারণাসহ নারীর প্রতি আরো যে সহিংসতা সব কি অস্ত গেলো? যদি না গিয়া থাকে তাইলে তাগের নিয়া কোন সেমিনার হয় না ক্যান? অতীতের মতো তাহলে এখন কি ইভটিজিং এর সিজন চলতাসে নাকি? হেইডাই আন্দোলনের একমাত্র বিষয়। শীতকালের কম্বলের যুগ, বর্ষাকাল আসুক, ছাতা কিনুমনে দেইখা শুইনা- এই কি আমাদের লক্ষ্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন