(আঁতেল মামাদের প্রবেশ নিষেধ)
বাংলাদেশ একটা জনসংখ্যার দেশ। সরকার বাহাদুর ১৬ কোটি (আসলে অনেক অনেক বেশী, সন্দেহ নেই) স্বীকার করে নিয়েছেন গেল বছর! এই ১৬ কোটির সবাই ইউনিক মানে সবাই ওয়ান পিস! প্রত্যেকের চোহারা যেমন আলাদা, মাথার গিলুও আলাদা! একই বিষয় ১৬ কোটি মানুষ ১৬ কোটি ভাবে ব্যাখ্যা দিতে পারবে বলে আমার মনে হয়। আর এই জন্যই আমাদের সমস্যা বেশী! হা হা হা। প্রতিক্ষন, প্রতিদিন, প্রতিনিয়ত!
তবে দুনিয়াতে সমস্যা তো থাকবেই। সমস্যা ছাড়া কি এক মিনিট পার করা যায়। আমার কথা হচ্ছে এই সমস্যা এসে পড়লেই কেন আন্দোলন করতে হবে? আন্দোলন না করে কি সমস্যার সমাধান করা যায় না? আর আন্দোলন করতে হলে কিছু কিছু বিষয় আগে থেকেই ভেবে নিতে হয় তা আমরা কয়জন জানি? সবার মাঝে শুধু খালি লাগাও, লাগাও ভাব! এই লাগাও লাগাও ভাবের আগুনে নিজেও যে পুড়ে আঙ্গার হয়ে যেতে পারে তা কে কাকে বুঝাবে?
আন্দোলন শুরু করার আগে বিষয় বস্তুর গভীরে গিয়ে তা বুঝে নিতে হয়। যে বিষয় নিয়ে আন্দোলন হয় তার গ্রহণযোগ্যতা, স্থায়ীত্ব, লক্ষ্য এবং পরিনতি কি হতে পারে তার একটা রূপরেখা একে নিতে হয় সাদা কাগজে কিংবা মগজের ভিতর। আরো ভাল হয় একটা গবেষনা পত্র বানিয়ে নিলে। এছাড়া আরো কত কি আছে!
নিজের দুর্ভাগ্য ভাল! আপনার গ্রাম, আপনার জেলা কিংবা পুরা জাতির জন্য দুর্ভাগ্য ডেকে নিয়ে আসা কোন ভাবেই কাম্য নয়। আমার/আপনার সামান্য ভুলে সামান্য ক্ষতি হবে, কোন মায়ের বুক খালি হবে, এটা হতেই পারে না। আপনি যেমন আপনার পরিবারের প্রিয় তেমনি আন্দোলনে যে লোকটা প্রান হারায়, আহত হয়, অঙ্গ হারায় সেও তার পরিবারের প্রিয়। একবার ভেবে দেখেছেন এমন একটি পরিবারের কথা। এমন ছেলে/সন্তান হারা মায়ের কথা, পিতার কথা। না ভেবে থাকলে, একবার ভাবুন। তার পর আপনি আপনার আন্দোলন চাপিয়ে দিন কিংবা চেপে যান।
সামান্য বা ছোট বিষয়ে আন্দোলন নয়, নিরব থাকলেই সমাধান হয়ে যায়! হা হা হা। কথা বলার মত 'ছোট আন্দোলনে'ও যাওয়া উচিত নয়!
ভেবে দেখুন। আজ মরলে কাল দুইদিন!
(আজকাল রাস্তাঘাটে যে হারে তর্ক বিতর্ক দেখছি, তাতে উপরওয়ালাই জানেন, আমাদের সামনে কি আছে!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




