বর্তমানে শিক্ষা ব্যবস্থা কেমন? আমার ছেলে ক্লাস ফোর এ বাংলা মিডিয়ামে বেসরকারী একটা স্কুলে পড়ে। এলাকায় স্কুলটির হালকা নাম ডাক আছে এবং এদের পড়া শুনার মান ভাল। আমি প্রত্যহ ছেলেকে স্কুলে দিয়ে আসি, ওর মা ওকে ছুটির পর নিয়ে আসে। আমি পুরাপুরি ওর স্কুলের সব খবরাখবর রাখতে পারি না কিন্তু অর পড়াশুনা কি হচ্ছে এর উপর একটা খেয়াল পিতা হিসাবে রাখি। সন্তানকে মানুষ করার দ্বায়িত্ব পিতামাতার বলেই জানি।
এই বছর সরকার বাহাদুর স্কুলের বই পত্র পরিবর্তন করে নুতন বই দিয়েছে, এটা পুরান খবর (কেন এই পরিবর্তন সেই বিষয়ে আর কি বলি!)। কিন্তু বছরের প্রায় সাড়ে তিনমাস আজ, এখনো কোন স্কুলে সিলেবাস দিতে পারে নাই! এদিকে হরতাল, নানান সরকারী ছুটি ছাটায় বলতে গেলে স্কুল খোলাই রাখা যাচ্ছে না! ছাত্র/ছাত্রীরা পড়া শুনার আগ্রহ হারিয়ে ফেলছে।
সরকার বাহাদুর নোটিশ দিয়েছে এখন থেকে বছরে দুইবার পরীক্ষা নিতে! আগে বছরে তিন বার পরীক্ষা নিত ফলে ছাত্রছাত্রীরা চাপে থাকত। এখন সেটা নাই। স্কুল গুলো কি করবে বুঝে উঠতে পারছে না! পড়াশুনা গোলায় যাচ্ছে। ক্লাস টেষ্ট জাতীয় পরীক্ষা আর মানতে পারছে না স্কুল গুলো।
সরকার বাহাদুর আরো নোটিশ দিচ্ছে, বোর্ডের বাইরে ক্লাসে অন্য কোন বই পত্র পড়াতে পারবে না (আগে বোর্ড বই ছাড়াও আরো কিছু বই নানান ক্লাসে পড়ানো হত, ছাত্রছাত্রীদের এতে জ্ঞান ভাল হত), এতেও পড়াশুনার মান শেষ। ছাত্রছাত্রীদের আউট নলেজ প্রায় শেষ!
পঞ্চম শ্রেণীতে ফাইন্যাল বোর্ড পরীক্ষার কোন মানে আমি একজন অভিবাবক হিসাবে খুঁজে পাই না! ছাত্রছাত্রীদের/পিতামাতার উপর এটা এক ধরনের বিশেষ চাপ বলে মনে হয়। অনেক পিতামাতা এই চাপের ফলে হাল ছেড়ে দিয়েছেন!
সব কিছু দেখে শুনে মনে হয়, শিক্ষার অবস্থা আমার মনে হয় একদম নাজুক। আমাদের মত সাধারন পরিবার গুলোর ছাত্রছাত্রীর পড়াশুনা আর তেমন হচ্ছেই না। আমরা আভিবাবকরা, ছাত্রছাত্রীদের মতই দিশেহারা।
সরকারের এক এক সিদ্বান্ত, সব পথ বন্ধ করে দিচ্ছে। আগামী প্রজন্ম লেজেগোবরে হয়েই তৈরী হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা বলা যায় শেষের পথে, সরকারে ভুলে সব কিছুর মত এটাও শেষ!
(আরো অনেক কিছু লেখার ইচ্ছা ছিল, মনের দুঃখে কম লিখেই ক্ষান্ত দিলাম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




