কিছুক্ষন আগে টিভিতে ব্রেকিং নিউজ হিসাবে দেখলাম আমাদের দেশের রাষ্ট্রপতি হিসাবে আওয়ামীলীগ জনাব আবদুল হামিদকেই মনোনয় দিয়েছে। টিভিতে স্কলিং বারে দেখাচ্ছে, আবদুল হামিদ রাষ্ট্রপতি, তোফায়েল আহমেদ প্রস্তাবক, আমির হোসেন সমর্থক!
ছবিঃ ইন্ডিপেনডেন্ট টিভি নিউজ
যাক অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি পেলাম। আসলে আওয়ামীলীগের মত আমরাও বাইরে বসে ভাবছিলাম, আওয়ামীলীগে আর কে আছেন, যাকে রাষ্ট্রপতি করা যায়। না আমরাও জনাব তোফায়েল আহমেদ এবং জনাব আমির হোসেন আমুর মত আবদুল হামিদ ছাড়া কাউকে ভাবতে পারছিলাম না। রাষ্ট্রপতি পদে থাকার জন্য, আওয়ামীলীগের জন্য যে বিশ্বস্ততা প্রয়োজন তা আর কার কাছে আছে! আবুদল হামিদ সাহেব আশা করি সেই বিশ্বস্ততা দিতে পারবেন বলে আমরা মনে করি। সামনে যে কঠিন দিন আসছে তাতে এমন লোক না হলে চল্বেই না।
যাই হোক, আমাদের মত সাধারন নিম্মমধ্যবিত্তদের জন্য কে রাষ্ট্রপতি হলেন আর কে কি করলেন তাতে আসলে কিছুই যায় আসে না! আমাদের ভাগ্য কখনো পরিবর্তনের চিন্তা বা আমাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে বলে মনে হয় না! আমরা সাধারন মানুষ শুধু চাই একটা সুন্দর রাষ্ট্রীয় অবকাঠামো, চাই নিরপেক্ষ বিচার ব্যবস্থা, চাই নিরাপত্তা। আমাদের কাজ আমরাই করে নেব, আমাদের ফসল আমরাই ফলাবো।
জনাব আবদুল হামিদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, মাসে অন্তত পাঁচটা জেলা ভ্রমন করবেন (যদিও উনার শারীরিক অবস্থা দেখে তা করতে পারবেন বলে মনে হয় না,আমার জনামতে তিনিও শারীরিকভাবে দূর্বল, সকালে সময় মত ঘুম থেকে উঠা উনার জন্য কষ্টকর, আরো কিছু তথ্য জানি যা এখানে লেখা ঠিক হবে না!)। জেলা উপজেলা ভ্রমনে এবং দেখায় আমাদের গ্রাম পর্যায়ে একটা ঢেউ সৃষ্টি হবে বলে মনে করি। পুরবর্তি রাষ্ট্রপতির মত সারাক্ষন বংগভবনে না থেকে আশা করি তিনি আমাদের জন্য এই উপকারটা করবেন। না বলে, না জানিয়ে জেলা পর্যায়ে ভ্রমন করতে পারলে আরো ভাল হবে!
বাংলাদেশের সব কিছুই আছে, আছে এক ঝাক কর্মঠ মানুষ, আছে ফসল ফলানো সোনালী মাঠ। নেই শুধু একজন নেতা (প্রধানমন্ত্রী), যিনি এই দেশকে ভালবেসে, এই দেশের সব মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাবেন উন্নতির পথে, যেখানে থাকবে না দারিদ্রতা, থাকবে না বিনা চিকিৎসায় মৃত্যু। থাকবে সবার জন্য শুধু ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




