আমাদের ড. ইউনুস কেন জাতীয় দূর্যোগে কোথায়ও যান না, আজ ভেবে চিন্তে মোটামুটি একটা উত্তর পেলাম!
- সাভারের রানা প্লাজার দূর্ঘটনা স্থলে আমাদের বিরোধীনেত্রী গেলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক টিপ্পান্নী কাটলেন!
- সাভারের রানা প্লাজার দূর্ঘটনা স্থলে আমাদের মুসা ইব্রাহীম গেলেন ও ছবি তুললেন, পুরা ফেইসবুকে পোলাপাইন ঝাপাইয়া পড়ল, ফটোশেসন করার কি দরকার ছিল মামা!
- আমাদের ইমরান এইচ সরকার গন জাগরণমঞ্চ নিয়া কিছু টাকা তুলে সাভারের রানা প্লাজার দূর্ঘটনা স্থলে সেবা দিতে গেলেন, ডাক্তার আইজু সহ অনেকে তাকে টাকা মেরে দেয়ার কথা বললেন।
- আমাদের ভাতিজা ইরেশ জাকের ১৩ লক্ষ টাকা নিমিশেই ডেনেশন তুলে নিলেন সাভারের রানা প্লাজার দূর্ঘটনা স্থলের জন্য, প্রশ্ন উঠে গেল কেন তিনি বা কার নির্দেশে এই টাকা তুলেছেন, জায়গা মত কমপ্লেইন গেল!
সব কিছু ভেবে মনে হচ্ছে(!) এই সব নানান কথা উঠতে পারে বলেই আমাদের ড. ইউনুস কোথায়ও যান না! দেশী ভেজাল ভাল লাগে না! হা হা হা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


