somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

মাই নেম ইজ খানঃ একটা প্রাথমিক পর্যালোচনা

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি দেখতে কে না ভালবাসে? ছেলে মেয়ে বুড়ো সময় পেলেই ছবি দেখতে বসে পড়েন। প্রত্যেক মানুষের ছবি দেখার পছন্দ আলাদা আলাদা। যারা ছবি বানান, তারা বুঝে শুনেই ছবি বানান। প্রত্যেক ছবির টার্গেট দর্শক থাকে। এই টার্গেট দর্শকের জন্যই কোন কোন ছবি হয়ে উঠে সর্বজনীন, মানে ছবি বানানো হয় সেই চিন্তা করেই। তবে ছবি মানেই এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট! বাংলায় আমরা বলতে পারি বিনোদন, বিনোদন এবং বিনোদন! দর্শক বিনোদনের কথা চিন্তা থাকে প্রায় সব ছবির পরিচালক এবং প্রযোজকদের মাথায়। এর ফাঁক দিয়ে ছবির পরিচালক, প্রযোজক কোন ছবিতে সন্মান নেন, পুরুস্কার পান আবার কোন ছবি দিয়ে কামিয়ে নেন কোটি টাকা!

সে যাই হোক, ছবি নিয়ে কথা বলতে গেলে সাগরের পানি কালি হলেও অনেক কথা বাকী থেকে যাবে! আমি সে দিকে যাচ্ছি না। আমি এসেছি এবারে আপনাদের কাছে এবার আমাদের এবারের ঈদের ছবি 'মাই নেম ইজ খান' নিয়ে কিছু কথা বলতে। পরিচালক বদিউল আলম খোকন, প্রযোজক আহমেদ চৌধুরী শাওন এবং নায়ক সাকিব খান, নায়িকা অপু বিশ্বাস এবং একদল অভিনেতা/অভিনেত্রী নিয়ে 'মাই নেম ইজ খান' এবার ঈদে আমাদের সেই বিনোদন দিবে বলে আমার বিশ্বাস।


আজ বিকালে ছবিটার প্রযোজনা অফিসে বসে ছবিটার কিছু অংশ এবং গান গুলো দেখার পর আমার ইচ্ছা হচ্ছে এই ছবি নিয়ে আপনাদের কিছু জানাতে। প্রথমে আশা যাক, এই ছবির কাহিনী নিয়ে। যতদুর জানতে পারছি (যদিও ছবির গল্প আমার অজানা, ব্যবসাহীক গোপনীয়তায় এটা এখনো অনেকের অজানা) ছবির গল্প রোমান্টিক এবং অ্যাকশান। রোমান্টিকতার মধ্যদিয়ে গল্প এগিয়ে যায়, শেষে এসে অ্যাকশান এবং পাত্রপাত্রীর মিলন।


এই ছবি বিশেষ দিক হচ্ছে এটা একটা বিগ বাজেট ছবি! কোন কিছুতেই কম্প্রমাইজ করা হয় নাই। মানে ছবির প্রয়োজনে যখন যেটা প্রয়োজন তখন সেটাই করা হয়েছে।


নায়ক সাকিব খান তার এক সাক্ষাতকারে তিনি ছবির প্রযোজককে ধন্যবাদ জানিয়েছেন এই বলে যে, এই ছবির প্রযোজক ছবি বানাতে উদার ছিলেন। হা, এটা আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন। ছবির লোকেশন, পাত্রপাত্রীদের পোষাক আষাক দেখলে এটা টের পাবেন সহজেই।


আমি যে কয়েকটা গান দেখেছি, তা দেখে আমি নিজেও বেশ আনন্দ পেয়েছি। এত সুন্দর ফটোগ্রাফী বাংলাদেশের কোন চলচিত্রে হয়েছে কি না তা আমার জানা নেই। এত ঝকঝকে ছবি, প্রিন্ট আমি আর কোন বাংলা ছবিতে দেখি নাই।


ছবির কিছু অংশ এবং গানের লোকেশন এতই চমৎকার যে, আপনি অভিভূত না হয়ে পারবেন না। থ্যাইলেন্ডের চমৎকার লোকেশন গুলো আপনার একবার দেখলে বার বার দেখতে ইচ্ছা হবে।


এই ছবির গানের কথা গুলো বেশ সুন্দর। আসিফ আকবরের একটা গান শুনে আমি আবারো শুনতে চেয়েছিলাম। ভরাট গলা এবং গানের চিত্রায়নের জন্য পরিচালক বাহবাহ পাবেন বলে আমি মনে করি।


ছবির পাত্রপাত্রীর কেমেষ্ট্রি আমার কাছে চমৎকার লেগেছে। গান গুলোর প্রতিটা দৃশ্যে এটা আমার চোখে বেশ ভাল লেগেছে। নায়ক সাকিব খান এবং অপু বিশ্বাসের অভিনয়, নাচ গান আপনার মনে থাকবেই।

ডিজিটাল ফরমেটে নির্মিত এই ছবি ঈদে মুক্তি পেয়ে সর্ব শ্রেনীর মনোযোগ আকর্ষন করবে বলে আমি মনে করি। আপনারা যারা বাংলা ছবি দেখা ছেড়ে দিয়েছেন তাদের আমি বলবো একবার ছবিঘরে গিয়ে ছবি দেখুন এবং দেশের চলচিত্রের বর্তমান অবস্থা দেখুন। আগামীতে আবারো বাংলা ছবির জয় জয়কার হবে বলে মনে করছি।


আমি ছবিটা নিয়ে আশাবাদী এবং মনে করি এই ছবির কারনে বহু মানুষ আবারো ছবি ঘরে গিয়ে ছবি দেখবেন এবং বাংলা ছবির যে আবারো সুদিন আসছে তা বুঝে যাবেন।

ছবিঃ অনুমতি সাপেক্ষে আমার মোবাইলে তোলা (কোয়ালিটি ভাল হয় নাই, সরি। নেট, ফেইসবুক থেকে ভাল কোয়ালিটির ছবি গুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নিতে পারেন)।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×