প্রযুক্তির ক্ষেত্রে আমি যে কোন নুতন কিছুকে সব সময়ে অভিনন্দন জানিয়ে থাকে কারন আমি মনে করি, পুরাতনের চেয়ে নুতন যা আসে তাতে কিছু না কিছু এডভ্যান্টেজ থাকেই, ইউজার ফেন্ডলি হয়ে থাকেই। সামুর নুতন পুরাতন ভার্সান চালু থাকার সময়ে আমি নুতন ভার্সানে তেমন একটা আসি নাই, পুরাতন দিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলাম, তবে মাঝে মাঝে স্বার্থপরের মত এসে শুধু দেখেছি, আমার পুরাতন ব্লগ ও ছবি গুলো ঠিক আছে কি না! হা হা হা, তবে আমার গুলো ঠিক থাকলে সব ভাই বেরাদরের পোষ্ট ঠিক থাকবে এটা মনে হয়েছিল!
যাই হোক, পুরা দমে নুতন ভার্সান চালু হলে আমি খুশি হয়েছি। আজ সময় পেয়ে কাজের ফাঁকে ফাঁকে নুতন ভার্সান দেখেছি। সামনে আরো দেখে অনেক কিছু বলা যাবে, তবে আজ এখন পর্যন্ত যা দেখেছি তা নিয়ে কথা হয়ে যাক। এই পোষ্ট সম্পূর্ন টেষ্ট কেইস! চলুন ভাল মন্দ সামান্য কিছু পয়েন্ট দেখি!
পরিবর্তন লাগবেঃ
- নেটিফিকেশন শুন্য করতে পারছি না, আগের পোষ্ট গুলো নেটিফিকেশন এরিয়াতে দেখাচ্ছে না।
- পোষ্ট টেক্স বাউন্ডারিতে বাউন্ডারি লাইন হলে ভাল লাগবে, অবশ্য হেডার, ট্যাগ সহ যে কোন এরিয়াতেই বাউন্ডারী ভাল দেখায়।
- লেখা এলাইন্মেন্ট সাইন গুলো নেই, এটার দরকার আছে।
- নুতন ব্লগ লিখুন, কমলা বক্স ভেংগে যাচ্ছে।
- খোঁজাখুঁজির ব্যাপারটা আগের মতই, আরো স্ফেসিফিক হলে ভাল হত।
- অনলাইনে কে কে আছেন, এটা নাম আকারে দেখাচ্ছে, আমি ছবি দেখে আমার বন্ধুদের চিন্তে পারি, কাজেই ছবি থাকাটা হলে ভাল লাগবে।
- অনুসরণ করছি, সংখ্যাটা ঠিক কি না জানি না তবে অনুসরণ করছেন এটা সবার জন্যই ১ দেখাচ্ছে! আমি কয়েকজনের প্রোফাইল দেখলাম, সবার জন্যই ১! এটা মনে হয় ভুল দেখাচ্ছে!
- নিজের পোষ্ট নিজে লাইক দেয়া যাচ্ছে, এটা উঠিয়ে দেয়া দরকার।
- লেখা আপত্তিকর, কয়টা হিট পেলে লেখা খোয়াড়ে চলে যাবে?
(আপাতত)
ভাল লাগছেঃ
- ফাষ্টার, দারুন
- চেহারা দেখে মন ভাল হয়ে যায়!
- অট্রোড্রাফট মোছার সহজ সমাধান ভাল লাগছে, আমার অনেক অট্রো ড্রাফট আজ সব এক সাথে মুছে দিলাম।
- পোষ্ট প্রিভিউ দেখার সুবিধা ভাল লাগছে।
- ছবি যোগ আগের চেয়ে বেটার মনে হয়েছে (যোগ দিয়ে দেখলাম)
- ভিডিও যোগ ভাল লাগছে (যোগ দিয়ে দেখলাম)
- ইমো যোগ আরো সহজ এবং সাধারন।
- লিঙ্ক যোগ পানি পানের মত ব্যাপার হয়েছে।
(আপাতত)
ছবি যোগ টেষ্টঃ

ভিডিও যোগ টেষ্টঃ
লিঙ্ক টেষ্টঃ
গল্প ও রান্না
[যারা রেসিপি পছন্দ করেন বা নুতন রান্না শিখতে চান, চান্সে প্রচার চালিয়ে গেলাম]
ইমো টেষ্টঃ
সবাইকে শুভেচ্ছা।
স্যামহ্যায়ার-ইনের আরো আরো সাফল্য কামনা করি।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৫ দুপুর ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



