somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

মন্ত্রী মহাশয়দের নিয়ে এই ধরনের কমেন্টস লিখলে কি আইন ভংগ হবে?

১৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সরকারের এই আমলকে ডিজিটাল যুগ বলে অভিহিত করা হয়। আমি নিজেও যতদুর জেনেছি, সরকার সব কিছুতেই ডিজিটাল হতে চান। সরকার মন্ত্রী , এমপি সহ সকল আমলা কামলাদের নানান ডিজিটাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করতে বলা হয়েছে। বিশেষ করে সরকার তাদের দলের সাধারন সদস্য থেকে সবাইকে ফেইসবুকে নিয়মিত হতে বলে দিয়েছেন। এটা আনন্দের কথা। আজকাল বিশেষ সরকারী নির্দেশ ইমেলে যাচ্ছে, বিভাগ জেলা ডিসি এসপি সবাইকে এখন ইমেলেই নানা চিঠি পত্র পাঠানো হচ্ছে। ভাল কথা, আনন্দের কথা। সরকারের এই নির্দেশের এবং ব্যক্তিগত আগ্রহের কারনে সরকারের অনেক ব্যক্তি সামাজিক সাইটে বেশ পরদর্শিতার প্রমান দিচ্ছেন। যখন যেখানে যাচ্ছেন, নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছেন!

এদিকে আবার শুনেছি সরকার বাহাদুর, নানান প্রকার আইন করছেন (আগে যেটা করেছেন সেটা বদল করে আরো কঠিন করে দিচ্ছেন), ব্যক্তি থেকে প্রতিষ্টানের বিরুদ্ধে তেমন কিছুই করা যাবে না! এমন কি প্রতিবেশি দেশ নিয়েও কোন কথা বলা যাবে না, বললেই জেল জরিমানা! এখন ভাবছি, তা হলে সামাজিক সাইটে কি ছিড়বো? যাই লিখবো, সব কিছুই তো কিছু না কিছুর বিরুদ্ধে যাবে? যাই হোক, সাধারন অধিকার টুকুও হয়ত আমরা হারিয়ে ফেলছি, আমরা ধীরে ধীরে সেই অতলেই চলে যাচ্ছি, যেখানে খারাপকে খারাপ, মিথ্যাকে মিথ্যা বলতে পারবো না! সত্যকে সত্য বললে হয়ত আমাদের জেলে থাকতে হবে! যাই হোক, আসলে দীর্ঘদিন ধরে অনলাইনে থেকে, আর কোথায়ও যাবার জায়গা খুঁজে পাই না!

চলুন এবার দুটো উদাহরণ দেয়া যাক, এই ধরনের কমেন্ট করলে কি আইন অমান্য হবে কি না! আপনারা যারা জানেন, তাদের কাছে থেকে জানার আগ্রহ থাকলো।


(উপরের ছবি দেখুন, কোন এডিট নাই) আমাদের পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়র আলম প্রায় প্রতিদিন দেশ বিদেশ থেকে ফেইসবুকে আপডেট দেন। উনার একটা ছবি দেখে আমাদের মত এক ব্রাদার কমেন্ট করে দিলেন, 'অনিল কাপুরের ছোট ভাই!' এই কমেন্ট দেখে আমি অনিল কাপুরকে খুঁজে বের করি! তিনি হিন্দি ছবির এক সময়ের ভাল অভিনেতা ছিলেন! সারা গা ভর্তি লোমের জন (সাথে দাড়ি মোছের জন্য) তিনি দুনিয়া বিখ্যাত আছেন! কমেন্ট কারীর এই কমেন্ট দেখে আমি বলতে গেলে সারা রাত হেসেছি!


(উপরের ছবি দেখুন, কোন এডিট নাই) আমাদের অন্য আরেক আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব, তিনিও নিয়মিত আমাদের আপডেট দিয়ে থাকেন, তিনি অবশ্য সেলফি মাষ্টার হিসাবে আমাদের কাছে পরিচিত। আমি উনার একজন ফলোয়ার। গতকাল রাতে উনি সৌদি আবরের মদিনার মসজিদে নবী থেকে আমাদের জন্য একখানা সেলফি উপহার দিয়েছেন। সৌদিতে গতকাল প্রথম রোজা হয়েছে, তিনি সেই মসজিদে মাগরিবের নামাজের আগে ইফতার নিয়ে বসে আছেন, আজান দিলেই রোজা খুলবেন! সেই সেলফিতে আমাদের এক ব্রাদার কমেন্ট করেছেন, 'মসজিদে গিয়েও সেলফি, বাহ বাহ, এই না হল আমাদের মন্ত্রী'! এই কমেন্ট দেখার পর আমি সেই কবে থেকে হেসেই চলছি!

যাই হোক, এবার আপনাদের কিছু বলার থাকলে বলেন?
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৮
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×