(রেসিপিতে যাদের আগ্রহ নেই, তাদের এই পোষ্ট না খোলার জন্য আবেদন জানিয়ে গেলাম!)
গল্প খুব সাধারন! আমাদের ঘরোয়া গল্প! আমাদের গ্রাম বাংলার আনন্দের গল্প! বাসা/বাড়িতে বিয়ে হয়ে কোন নুতন বউ এলে পরদিন বা কয়েক দিনের মধ্যে টুকটাক রান্না করতে বলা হয়ে থাকে! এটাও বিবাহ পরবর্তি এক ধরনের আনন্দ! নুতন বউ রান্নাঘরে প্রবেশ করেন বটে তবে আসে পাশে তাকে সাহায্য করার লোকের অভাব হয় না, অনেক ননদ ভাবী তাকে রান্নায় এবং কাজে হেল্প করে থাকে তবে পুরো রান্নার কৃতিত্ব নুতন বউকেই দেয়া হয়ে থাকে! আর রান্না ভাল হলে তো কথাই নেই, চারিদিকে প্রশংসা! রান্না জানা আসলে বিরাট মজার ব্যাপার! রান্না জানা নুতন বউ এই রান্নায় বাজিমাত করে সবার মন জয় করে নেয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র!
যাই হোক, আমি মনে করি, নুতন বউকে সাধারন যে কোন একটা রান্না মনে মনে স্থির করে নিয়ে কাজে নেমে পড়লেই হল! চিকেন ফ্রাই রেসিপিটা তেমনি একটা আইটেম হতে পারে বলে আমার মনে হয়! খুব সাধারন রান্না, সবাই পছন্দ করবেই। হাতের কাছে সব থাকবে বা মধ্যবিত্ত পরিবারেও এমনি আইটেম থাকার কথা! চলুন, আজ আবার তেমনি চিকেন ফ্রাই রেসিপি দেখে ফেলি!
তবে আগেই বলে ফেলি, চিকেন ফ্রাই রেসিপি নেটে আমার দেখা সব চেয়ে বেশি খুঁজে দেখা রেসিপি! হা হা হা... আর আমার একটা পুরানো চিকেন ফ্রাই রেসিপি (লিঙ্কটা এই রেসিপির শেষে দেয়া হল) সারা দুনিয়া থেকে এত বেশি দেখা হয়েছে যে বলে শেষ করা যাবে না, এখনো প্রতিদিন বেশ কয়েকবার হিট হয়েই থাকে! এই রেসিপিটা নিয়ে আমি আনন্দিত। যাই হোক, চলুন দেখে ফেলি, আরো এক দফা!
উপকরন ও পরিমানঃ
- দেশি মুরগীঃ এক কেজি
- আদা বাটাঃ এক চা চামচ
- রসুন বাটাঃ দেড় চা চামচ
- গোল মরিচ গুড়াঃ হাফ চা চামচ
- লাল মরিচ গুড়াঃ হাফ চা চামচ (ঝাল বেশী হলে কম দিতে হবে)
- সয়াসসঃ দুই টেবিল চামচ
- লবনঃ দুই চিমটি বা ক্বম/বেশি
- ডিমঃ একটা
ভাজার জন্য-
- তেল যা লাগে (ডুবো তেলে ভাজলে বেশী তেল লাগবে)
- ময়দার মিশ্রনঃ এক চিমটি লবন দিয়ে হাফ কাপ ময়দা মিশিয়ে নিতে হবে
(প্রনালী দেখাতে গিয়ে কিছুতেই ছবি গুলো আপ্লোড করতে পারলাম না! আপ্লোড হচ্ছে কিন্তু আপ্লোড কৃত ফাইলে ছবি গুলো দেখছি না। যাই হোক, মনে কিছু না করলে ছবি গুলো দেখতে এই লিঙ্কে ক্লিক করতে পারেন। https://goo.gl/uc87Uo )

একবার করেই দেখুন, আপনার রান্নার তারিফ না পেলে আমাকে জানান, আপনার পুরো দেশি চিকেনের দাম আমি নিজেই দিয়ে দিবো! হা হা হা…।
সবাইকে শুভেচ্ছা।
রেসিপিঃ চিকেন ফ্রাই (নেটে সব চেয়ে বেশী খুঁজে দেখা রেসিপি!)
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



