somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

পাঠাও রাইডারের এক বেয়াদপ চালকের দেখা পেলাম, মনে হচ্ছে এদের কারনেই এই সুন্দর সার্ভিস বন্ধ হয়ে যাবে!

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি পাঠাও, উবারের একজন ভক্ত, সব সময়েই এদের সাফল্য কামনা করি। সার্ভিস গুলো চালু হবার পর প্রায় প্রতিদিনই ব্যবহার করে আসছি। তবে আজকাল কিছু পাঠাও, উবার চালক পাচ্ছি যারা আসলেই বেয়াদপ, প্রশ্ন জাগে এদের কি এই সার্ভিস গুলো চালাতে প্রয়োজনীয় প্রশিক্ষন বা এর ভেতরের কথা গুলো বুঝিয়ে বলা হয়েছে! মনে হয় না, গত কাল রাতে আমি বাসায় ফেরার জন্য পাঠাও শেয়ার করি, চালকের নাম মোঃ মিজানুর রহমান (01908124447), তিনি জোনাকী সিনেমা হলের সামনে আসতেই তিন তিন্টে কল করলেন। একবার বলেন রাস্তার ওই পাশে, পরে বলেন পলেওয়েল মার্কেটের সামনে, আবার জিজ্ঞেস করলেন খিলগাঁও ভিতরে কি না। তার কথার ধরন এবং অভিজ্ঞতার আলোকে বুঝতে পারছিলাম, বেয়াদপ হবেন!

আসার পর মটর সাইকেলের বাম পাশের পা রাখার পাদানীতে দেখলাম চেইন কভার দিয়ে বাঁধা, যাতে পা রাখা যায়! যাই হোক, নিজকে সংযত করে তাকে বলেই ধরে উঠলাম (জিন্স প্যান্ট পরার কারনে উনাকে ধরে এক সাইডে ভর দিয়ে উঠতেই) দেখি তিনি কিছুটা মাইন্ড করলেন, কেন এমনে উঠলাম! যাই হোক, আর কিছু না বলে যাত্রা শুরু হল, আমি কোন কথা বলতে চাইছিলাম না! কিন্তু মাঝে মাঝে পথ দেখিয়ে দিচ্ছিলাম, আমার দেখানো পথে যেতেও তিনি কেমন কেমন করছিলেন। চালনাতেও দক্ষতার পরিচয় দিচ্ছিলেন না, বিষয়টাতে আমি বিরক্ত হয়েছি তবুও কিছু না বলে বাসার কাছে পৌঁছে গেলাম।

আমি নেমে যেতেই তিনি রাইড স্টপ করে আমাকে টাকার অঙ্ক জানিয়েই বললেন আমি যেন তাকে 'থাম্প আপ' দেই! আমি তবুও চুপ, ১০০ টাকার নোট বের করে দিচ্ছি! এই সময়ে বললেন, আমি আপনাকে 'থাম্প আপ' দিয়েছি! এর পর আমার মেজাজ কিছু বিগড়ে যায়, আমি বললাম, আমি কি আপনাকে 'থাম্প আপ' দিতে বলেছি, দিলেন কেন? এবার তিনি তার আসল রাগ দেখালেন, বললেন ভাংতি নেই, ভাংতি দেন! এর পর আমি কিছু উত্তপ্ত বাক্য ব্যবহার করি (কিছুটা __ছাল বলে ফেলি, তবে গালি নয়)! আরো বলি, প্রতিদিন ১/২ বাদ আমি পাঠাও ছড়ি, আপনার মত বেয়াদর খুব কম দেখেছি! দেখলাম সে তেমন কিছু বলছে না। আমি রাস্তার অপর পাড়ে চা দোকানে গিয়ে ভাংতি এনে গুনে গুনে ৬৮/- টাকা দেই (এমন কখনো দেই না, সব সময়ে বেশি দেই)।

যাই হোক, মেজাজ সপ্তমে থাকলেও আমি টাকা দিয়ে আর একটা চা দোকানের দিকে যাচ্ছিলাম, রাস্তার এই পাড়ে! অনুভব করলাম তিনি চলে যাচ্ছেন। সামান্য সময় পর দেখলাম, তিনি রাস্তার অপর পাড় থেকে আমাকে কি যেন বলছেন, ব্যবহার ভাল করিস ইত্যাদি ইত্যাদি! আমি শুধু হাত তুলে বললাম, 'ভাগ্য ভাল চাইলে চলে যা, আর ফিরে তাকাইস না'! ব্যস, আমি আর ততটা গ্রাহ্য করি নাই!

বাসায় ফিরেই দেখি মোবাইল কল (01863416516, আগের নম্বর নয়, এটা মনে হয় তার অন্য আর একটা নাম্বার), আমি ফোন কানে ধরতেই বুঝতে পারলাম, তিনি! বিশ্বাস করুন, কি জগন্য সব গালি দিলেন! ইয়েস সব রেকর্ডেড আছে!

আমি বিশ্বাস করতে পারছিলাম না! যাই হোক, কল দিয়ে গালাগালি করে আর সময় নষ্ট করতে চাইলাম না! পাঠাও একাউন্ট দিয়ে তাকে রিপোর্ট করলাম! এখন প্রায় ২৪ ঘন্টা পার হতে চলল, জানি না তার বিরুদ্ধে কি একশন নেয়া হয়েছে!


এখনো ভাবছি, এমন বেয়াদপ কি করে রাইডার চালায়!


(আপনাদের কি এমন বাজে অভিজ্ঞতা আছে? লেখাটা ফেইসবুকের পাঠাও ইউজার গ্রুপেও দিলাম, দেখি তারা প্রকাশ করে কি না!)

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪
১০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×