somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

মার্ক উইন্সঃ দুনিয়ার সেরা খাদ্য রসিক!

০৩ রা মে, ২০১৮ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্ক উইন্স (Mark Wiens) নিয়ে এই স্যামহয়ারইন ব্লগে লিখেছিলাম ২০১৪ সালে। আজ অনেকদিন পর আবারো তাকে মনে পড়লো, তাকে নিয়ে কিছু লিখতে মন চাইলে! ২০০৯ সালে খাদ্য নিয়ে কাজ শুরু করা মার্ক এখন কেমন পরিপক্ক তা বলার অপেক্ষা রাখে না, এই এত বছরে তার কেমন সাফল্য তা বুঝতে হলে তার ইউটিউব চ্যানেলে যেতে হবে। প্রায় ১৯ লক্ষ ফলোয়ার নিয়ে তিনি ইউটিউবে তার পোষ্ট গুলো দিয়ে থাকেন। ভিডিও আপলোড হবার সাথে সাথে লক্ষাধিক ভিজিটর এসে পড়েন। সপ্তাহে দুটো ভিডিও আপলোড হয় সাধারণত। আজকাল তার খাবারের এই ভিডিও গুলো দেখে শুধু খাবার চেনাই যায় না, একটা দেশ তথা সারা দুনিয়ার খাবারের পরিবর্তন চোখের সামনে চলে আসে। মুলত যারা খাবার নিয়ে চর্চা করেন তারা তার এই সকল ভিডিও দেখে শিক্ষা নিয়ে থাকেন। কোন টিভি চ্যানেলে কাজ না করেও তিনি ফুড ট্র্যাভেলর হিসাবে সারা দুনিয়াতে এমন খ্যাতি পেয়েছেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কোথায়ও কারো কাছে ধরা বাধাহীন, তিনি চলেন তার নিজের মত করে ফলে তার উপস্থাপনা, চলন ভঙ্গি দুদান্ত!

যাই হোক, আপনারা যারা ঘরে বসেই বিদেশ দেখতে চান তথা বিদেশের খাবার দাবার, আরো বলা চলে দুনিয়ার মানুষ এখন কি খাচ্ছে তা যদি দেখতে চান তবে মার্ক উইন্স এর ইউটিউব চ্যানেল ঘুরে দেখুন।

তার ভিডিও গুলো দেখে আমি নিশ্চিত আপনাদের আমার মত আফসোস হবে, খাবার দাবারে আমরা বিশ্বদরবার থেকে কত পিছিয়ে আছি! অন্যদিকে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়ার মত দেশ গুলোও আমাদের পিছনে ফেলে আধুনিক রাষ্ট্র হিসাবে কত এগিয়ে গেছে! যাই হোক, বললে অনেক কিছু বলা যায়! লাভ কিছু হবে বলা চলে না!

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৮ রাত ১:৩৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×