১। ভেনিজুয়েলাঃ আর্থিক মন্দায়, উচ্চ দ্রব্য মুল্যের কারনে, নিরাপত্তাহীনতায় এযাবত প্রায় ১২ লক্ষ মানুষ পাশবর্তি নানান দেশে রিফুজি হিসাবে পাড়ি জমিয়েছে। দেশটির প্রসিডেন্ট ফেইসবুক লাইভে এসে দেশবাসীকে বুঝাতে চাইছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না! পারলে প্রায় সব মানুষ দেশ ছেড়ে চলে যেতে চায়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা ছেড়ে দিলে কিছুটা সমাধান হয়ে যায়, কিন্তু একরোখা বেচারা ক্ষমতা ছাড়া তো দুরের কথা, এখন ফেইসবুক লাইভে আসে! নিলর্জ বেশরম এই ব্যক্তি সরে গেলে দেশবাসী শান্তি পেত, নুতন কেহ এসে আবার দেশটির হাল ধরতে পারত, এই সামান্য বোধটুকুও নেই!

২। তালেবানঃ আফগানিস্থানের তালেবানদের আবারো উথান লক্ষ করা যাচ্ছে। তারা আফগানিস্থানের কয়েকটি শহর দখল করার কথা বলছে। মাঝে মাঝেই তুমুল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দুনিয়ার এই এক অদ্ভুত অবস্থা।
৩। কেরেলার বন্যাঃ ইন্ডিয়ার সরকার প্রথমে তেমন একটা গুরুত্ব না দিলেও পরে টনক নড়ে! খবর আর গোপন থাকে না, প্রায় সাড়ে চারশত মানুষের মৃত্যু এবং পানিতে মানুষের আটকে পড়া নিয়ে বিদেশী সংবাদ মাধ্যম গুলো খবর প্রকাশ করলে তারা থলের বিড়াল বের করেন। নানান রাজ্য থেকে সাহায্য এবং কেন্দ্রীয় সরকারের বিরাট বিরাট সাহায্য এখন যাচ্ছে। বন্যায় ক্ষতির পরিমান এখন না জানা গেলেও একজন সরকারী ডাক্তারের সাক্ষাৎকারে জানা গেল, এই বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে রাজ্যটির ৩ থেকে ৫ বছর সময় লাগবে!
৪। সৌদি ইয়েমেন যুদ্ধঃ সৌদি কেন ইয়েমেনের সাথে যুদ্ধ করে যাচ্ছে, তার তেমন কোন ব্যাখ্যা আমরা জানতে পারছি না। বিশ্ব মিডিয়া গুলো তেমন করে এই বিষয়ে খবর প্রচার করছে না। সারা দুনিয়াবাসী বিশেষ করে মুসলমানেরা অবাক হয়ে আছে এই বিষয়ে! স্কুলের শিশুদের হত্যা সহ দরিদ্র ইয়েমেনের ছোট ছোট শহর গুলো ধ্বংস করে দেয়ার মধ্য কি বাহাদুরী আছে তা কেহই অনুমান করছে না! অন্যদিকে যুদ্ধের আরেক অর্থ যদি দেশ দখল হয়ে থাকে, সেটাও সৌদিদের মধ্যে দেখা যাচ্ছে না!
৫। মেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রতিদিন মানুষ রাস্তায় নামছে।, বিক্ষোভ হচ্ছে। তার নীতি ব্যাখ্যা অনেক সভ্য মানুষ পছন্দ করছে না, তবুও তিনি অনড়! নির্বাচন ছাড়া তাকে নামানোর কোন উপায় নাই! তবে তিনি সত্যিই একজন গুটিবাজ দাবাড়ু! দুনিয়ার নানান দেশে বিরাট বিরাট ক্যাচাল লাগিয়ে তার ফয়দা লুটে নিচ্ছেন তিনি, আমেরিকার যুদ্ধাস্ত্র বিক্রি এখন সেরা ব্যবসা। কামিয়ে নিচ্ছেন দুইহাতে। অন্যদিকে সোউদি কানাডা বিরোধে মেরিকা কোন পক্ষ নিবে না বলে জানিয়েছেন, বুঝেন কেমন জাতে মাতাল তালে ঠিক!

৬। উগান্ডাঃ গত কয়েকদিন আগে উগান্ডাতে একজন বিরোধী দলের নেতাকে গ্রেফতারের পর সারা দেশে তুমুল আন্দোলন হচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট কি আর সেই সব আমলে নিচ্ছেন? তিনি নিজের মত করে চিন্তা করে গুম, খুন, গুলি করে রাষ্ট্র পরিচালনা করেই যাচ্ছেন। তবে দিন দিন পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে, সাধারন মানুষ ভুগতে ভুগতে দোয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে! প্রেসিডেন্ট ইউরি মুসিভেনী সেই ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় বসে আছে, ছাড়তে মন চায় না! ক্ষমতার লোভ বিরাট লোভ, একবার বসলে আর ছাড়তে মন চায় না! খালি উন্নয়ন করতে মন চায়!

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



