somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

রাশিয়ার শহর গুলোই দুনিয়ার সেরা শহর!

১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় পেলে দুনিয়ার নানান স্থান, শহর দেখা আমার কাজ, ভার্চুয়ালি ঘুরাঘুরি বেশ ভাল লাগে, অনেক তথ্য জানা যায়! এই সুত্রে গতকাল রাতে রাশিয়ার প্রায় সকল শহর দেখে নিলাম! এর আগে আমি রাশিয়ার নানান শহর গুলো এতটা যত্ন নিয়ে দেখি নাই! ওরে রে! রাশিয়ার প্রতিটা শহর নজর কাড়া, প্রতিটা শহরে কোন ময়লা নেই, ধুলোবালি নেই, আছে হাইটেক সব ব্যবস্থা! প্রতিটা শহরে আছে নানান যাদুঘর, কি নেই! লোক বসতি তেমন নেই অথচ কত সাজিয়ে রাখা হয়েছে, লোক জনের চেহারা সুরত মাশাল্ললাহ! একেই বলে শহর ব্যবস্থাপনা, একেই হয়ত বলে রাষ্ট্রীয় প্রশাসনিক চেহারা!

কমিউনিষ্ট শাসনের অবসান এবং দেশ ভেঙ্গে নানান টূকরা বা অনেক দেশে পরিনত ইত্যাদি হলেও রাশিয়ার মুল শাসন ব্যবস্থায় কোন হের ফের হয়েছে বলে মনে হয় নাই! ওরা উন্নতির পথেই হেটেছে! এবং এই প্রমানের নমুনা হচ্ছে তাদের শহর গ্রাম গুলো! সারা দুনিয়ার নানান শহরের ব্যবস্থাপনার আমি রাশিয়ার শহর গুলোকেই সর্বোচ্চ মার্কা দিবো! আমেরিকা, কোরিয়ার অনেক হাইটেক শহর দেখেছি, রাশিয়ার শহর গুলোর কাছে এখনো কিছুই না!

হাতে তেমন সময় নেই, লেখালেখি পেশাও নয়, ফলে অনুবাদ কিংবা নিজের মত করে অনেক বড় লেখা লিখতে পারছি না। অন্যদিকে এমন চিন্তাও হচ্ছে যে, আপনারা মুলত এই বিষয়ে কি জানতে চান কি না বা আপনাদেরও কি সময় হবে! যাই হোক, যদি সময় থাকে মাত্র দুই তিনটে লিঙ্ক দিচ্ছি, সময় পেলে দেখে আসতে পারেন! সেন্ট পিটার্সবার্গের যাদুঘর গুলো ভার্চুয়ালি দেখেই বুঝতে পারবেন, ওরা কত দুর এগিয়েছে! আমি একটা বিস্কুটের বা কুকির যাদুঘর দেখলাম, কি করে আপনি ঘরে বিস্কুট বানাতে পারেন, সেই সব হাতে কলমে শিক্ষাও নিতে পারেন!

রাশিয়ার ১৫টি শহরের সামান্য জানতে এই লিঙ্কে ক্লিক করতে পারেন, এবং পরে শহরের নাম গুলো নিয়ে আরো ব্যাপক জানার চেষ্টা করতে পারেন! view this link



এই সময়ে যদি আমাকে নির্বাসন দেয়া হয় বা বলা হয় রাশিয়ার কোন শহরে যাবে? আমি 'সচি' "Sochi" শহরকেই বেছে নিব! কত সুন্দর এবং শান্ত শহর। কি খোলামেলা, জীবনের সকল সুযোগ সুবিধা, কি নেই! খাবার মূল্যও তেমন বেশী নয়, খাদ্যে ভেজাল চিন্তাও করা যায় না! মানুষের ইঙ্কাম এবং খরচের মধ্যে একটা সামাঞ্জস্য আছে বটেই! শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং ভ্রমন সব কিছুই সাজানো বা মানুষের নাগালে! এত সুন্দর শহর হয় কি করে? এত সবুজ কি করে হয়!


এই রকম আরো অনেক ভিডিও আছে, সার্চ করে দেখতে থাকুন!

কিছু ভিন্ন কথাঃ
মুলত আমাদের সরকার এবং প্রশাসনের লজ্জা হওয়া উচিত, দুনিয়ার অনেক দেশ যা পারলো, আমরা তার সামান্য কাছেও নেই! আমাদের যা ছিল আমরা তাও হারিয়েছি! আমাদের ছোট বেলায় শহরের যে অবস্থা দেখেছি, তাও এখন আর নেই! নোংরা, পুতিগন্ধময়! সামান্য চেষ্টাও নেই বা লক্ষ করাও যাচ্ছে না! শহরের বুকে ফ্লাইওভার বানিয়েছে, পিলার গুলোকে কি করেছে, পোষ্টার ব্যানার লাগিয়ে! ছি! এখানে পোষ্টার লাগাইস না, পিলারের গোড়ায় মুতিস না, এই সামান্য কথাও বলার লোক কি নেই! আফসোস! অথচ বড় কথা বা চাপা মেরেই যাচ্ছি! এই সব নিয়ে চিন্তা করলে মুখ খারাপ হয়ে যায়, গালি দিতে ইচ্ছা হয়!

সবাইকে শুভেচ্ছা! আসছি আরো আরো নুতন নুতন কিছু নিয়ে!
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×