প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী,
সালাম নিবেন। বিশ্বাস করুন, বর্তমানে যারা আপনার আশে পাশে আছে, তারা আপনাকে সঠিক তথ্য দিচ্ছে্ না! যারা বা যে আপনার ভাষন লিখে দিচ্ছেন, সে বা তারা দেশের গণমানুষের চিন্তা চেতনার পালস আপনার কানে পৌছে দিচ্ছে না বা তারা নিজেরা এমন স্রোতে আছে যে তারাও গণমানুষকে বুঝতে পারছে না বা তারা বসে বসে নিজের আখের সামলে নিচ্ছে!
সময়পোযোগী চিন্তা ভাবনা কি হতে পারে, কি করা নয় বা কি বললেও অন্তত সাধারন মানুষ ব্যপক খুশি হতে পারে, তার সমসাময়িক চিন্তাও এরা আপনার কাছে পৌঁছে দিচ্ছে না! আমরা জানি আমাদের দেশের সীমাবদ্ধতা/লিমিটেশন, আমরা জানি আমাদের বাস্তবতা। দেশের প্রতিটা নাগরিক আবালবৃদ্ধবনিতা তথা প্রবাসী সহ যে কোন পেশার মানুষের স্তরে স্তরে বোঝার বোধ্যগমতা আছে, সবাই একটা গুরুত্ব নিয়ে এই সমাজেরই অংশ।
প্লিজ, আপনার চারিপাশে এমন লোক রাখুন যারা অন্তত আমাদের এই সমাজের বড় বড় বিষয় নয়, ছোট ছোট বিষয় গুলো নিয়ে মালা গাঁথতে পারেন এবং সেই মালা আপনার মাধ্যমে জনগণকে পরিয়ে দিতে পারেন। খুব ছোট একটা অনুরোধ থাকবে, সবাইকে না বদলাতে পারলেও যে আপনার ভাষন লিখে দেন বা আপনাকে বুলেট পয়েন্ট লিপিবদ্ধ করে দেন তাকে অন্তত পালটে ফেলুন!
ভালবাসা জানবেন।
নিবেদক,
এক সাধারন নাগরিক
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২০ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




