আমি হিন্দি ছবির বিরাট পোকা ছিলাম, হিন্দি পুরানো গানের বিরাট ভক্ত বলা চলে। প্রবাসে একা থাকার সময় শত শত হিন্দি ছবি দেখে ফেলেছি।, দেশে ফিরেও দেখেছি, পুরানো গানতো সময়ে পেলে কিছুদিন আগেও দেখতাম! হিন্দি ছবিতে অভিনয় করা লোক গুলোকে সব সময়ে সেরা বিবেকবান ভাবতাম, এদের সেরা উদার ভাবতাম, হিন্দি ছবির আজকের এই উথান শুধু একা কোন গোষ্ঠী বা একক কোন ব্যক্তির নয়, যা দেখে ও বুঝে আসছি, এটা সারা অভিবক্ত ভারতবর্ষের কোনা কোনা থেকে আসা নানা বর্ন, ধর্মের লোকজনদের দ্বারাই এগিয়ে গেছে।
সম্প্রতি ভারতের মুসলিম হাটাও বা হিন্দু মুসলিম দাঙ্গা বা মিঃ মোদীর এহেন ঘৃন্য কার্য্যকর্মে খুব মর্মাহত হয়ে দেখলাম, কিছু কিছু অমানুষ/অমানবিক এই খোলা ফ্লিমি জগতের সাথে আছে। তেমনি একজনের নাম ও প্রকাশ্যে আসা দেখলাম, তিনি অনুপম খোর (এই লোককে আমি সেরা বিবেকবান ভাবতাম, তিনি আমার এত প্রিয় ছিলেন যে, আমি তার প্রায় সব ছবি দেখেছি, দেখেছি তার সব টিভি শো)!
হিন্দু মুসলিম ভেদাবেদে তার এগিয়ে আসা বা বক্তব্য এত আমার জন্য এত দুঃখজনক ছিলো যে, এই ঘটনার পর আমি আর হিন্দি ছবি বা গান শোনা প্রায় বন্ধই করে দিয়েছি।
এখন করোনা ভাইরাসের যুগ চলছে (মোটামুটি প্রায় দুনিয়ার বিচি সবার কাঁধে, ভারতের বিচি কাঁধ ছেড়ে একদম মাথায় উঠেছে), সারা ভারত এক অস্থির অবস্থায় মধ্য দিয়ে চলছে, মিঃ মোদী আজকাল প্রায় লাইভে বা ভাষনে আসছেন, ভুলেও আর হিন্দু মুসলিম নিয়ে কথা বলছেন না! তার কথা বলা ও জনগণকে বুঝানোর ধরন দেখে হাসি পেলেও বুঝতে পারি, সামান্য হলেও তার মনের অবস্থা পরিবর্তন হয়েছে (যদিও বিশ্বাসযোগ্য মনে হয় না), গেরুয়া রঙ ছেড়ে এখন সাদা কাপড় ধরেছেন তার দলের অনেকেই!
বার বার এখন মনে প্রশ্ন জাগে হিন্দি ফ্লিমি এই অবিবেচকেরা এখন কোথায়? কোথায় এই অমানুষ অনুপম খোর? হিন্দু মসলিমে পার্থক্য দেখা করোনা ভাইরাস নিয়ে এই অমানুষ অনুপম খোর কিছু বলছে না কেন? হিন্দি ফ্লিমি পাড়ার অবিবেচকেরা আর সামনে আসছে না কেন, সব অবিবেচক কি কোয়ারেন্টাইন করছে খাটিয়ার তলায়?

সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২০ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




