somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

আজকের ভাবনা গুলো!

০১ লা জুন, ২০২০ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
আসুন নিজের দেশ ছেড়ে এবার একটু আমেরিকার দিকে দৃষ্টি দেই! নিজের দেশ নিয়ে তো আর ভাবনার কিছু নেই, ঘরে বসে ভাবলেও বিপদ হতে পারে, এই করোনা কালেও সত্য বলা যাবে না! আজ কয়েক দিন ধরে নানান চ্যানেলে ও লাইভ প্রোগ্রামে আমেরিকার একজন পুলিশ কর্তক একজন যুবকের হত্যার (গত সপ্তাহে, ভিডিও ভাইরাল হয়েছিল) পরের ঘটনা গুলোর প্রতি নজর রাখছিলাম। ইত্যমধ্যে আপনারা জেনে গেছেন, মিঃ ট্রাম্প এক রাতের জন্য গোপন ব্যাংকারে ছিলেন। মানে হোয়াইট হাউসের সামনে এত বেশী মানুষের বিক্ষোভ হয়েছে যে, প্রেসিডেন্ট সিকিউরিটি গার্ডদের মনে হয়েছে, তাদের প্রেসিডেন্টকে লুকানো এবং সেইফ জায়গাতে নেয়া দরকার! মানুষের মনে এত ক্ষোভ জমে আছে যে, মনে হচ্ছে তারা পারলে হোয়াইট হাউসে প্রবেশ করে দখল করে নিবে!

যাই হোক, নানান গন মানুষের সাক্ষাতে যা বুঝতে পারছি, উন্নত ব্যবস্থায় থেকেও মানুষের কাছে মনে হচ্ছে যে তারা অনেক ন্যায় থেকে বঞ্চিত হচ্ছে, ফলে তারা এর একটা সমতা চায়। পুরা ঘটনা বিশ্লেষণ করে আমার কাছে বার বার মনে হচ্ছে, মিঃ ট্রাম্পের এই জ্ঞানের শাসন মুলত কাজে লাগছে না! একটা আধুনিক বা এই যুগের রাষ্ট্র পরিচালনার জন্য যে জ্ঞান থাকা দরকার তা তার কাছে নেই বলেই মনে হচ্ছে (!)। তিনি এখনো উক্ত ঘটনার সমাধানে যা বলছেন, সেটা আগুনে ঘি ঢালার মত হয়েছে! আজ এই সময়েও বিক্ষোভ চলছে এবং আজ রাতেও কি হবে কে জানে! (আগুন, লুটপাটের ঘটনা গুলো ভয়াবহ) শত শত মানুষকে পুলিশ আটক করছে, তবে পুলিশ কৃতক নুতন হত্যা হয় নাই, পুলিশ যে ধৈর্য দেখাছে, রাবার বুলেট এবং লাঠি দিয়ে বিক্ষোভকারীদের সরাচ্ছে তা দেখার মত।! এর শেষ কোথায় কে জানে?

গনমানুষের এই রাস্তায় নেমে আসা থেকে কি অর্জিত হবে তা এখনো পরিষ্কার হচ্ছে না!



২।
সকাল থেকে নানান চ্যানেলে রিপোর্টিং দেখছি। লাইভ রিপোর্টিং এ সাংবাদিকদের অবস্থা দেখে কষ্ট পাচ্ছি। তবে নানান মার্কেটে (শপিং সেন্টার) অনেক অহেতুক নারী পুরুষের ঘুরাঘুরির ছবি দেখা যাচ্ছে। এরা কারা, এদের মনে কি ভয় নেই, এদের পরিবারের জন্যও কি এদের মায়া নেই, এদের বাসায় কি বৃদ্ধ বাবা মা নেই! বিশেষ করে কিছু নারী দেখা যাচ্ছে (পোষাকে মধ্যবিত্ত মনে হচ্ছে), এদের হাঁটা চলাফেরার ভঙ্গিতে মনে হচ্ছে, এরা মার্কেটে অহেতুক বের হয়েছে, শপিং সেন্টার গুলোতে এদের যা কেনার দরকার তা না হলেও চলত বলে মনে হচ্ছে (অভিজ্ঞতায় অনুমান)! নিজেরা জোয়ান বলে বেঁচে গেলেও এরা অন্যকে মেরে ফেলবে, ভাইরাস বাসায় নিয়েই ছাড়বে!



৩।
প্রতিটা ঘরে ঘরে করোনা ভাইরাসের মৃত্যু বা আক্রান্ত থাকবে বলে মনে হচ্ছে, ভাগ্য গুনে আক্রান্তের কেহ কেহ বেঁচে যাবে হয়ত! অন্যদিকে বেঁচে থাকতে যে ফিজিক্যাল ফিটনেস দরকার, তা আমাদের অনেকের নেই। বিশেষ করে যাদের বয়স ৫০ পার হয়েছে! আমি নিজে এই দলে, ভাইরাসের আক্রমন হলে বেঁচে থাকার তেমন কোন আশাই দেখি না, কোথায়ও যে সামান্য চিকিৎসা পাব, তার আশাও করতে পারছি না! যদি কখনো কারো সাথে অন্যায় করি (আপনার মনে হয়) বা কষ্ট (আমার দায়িত্ব পালনে যদি) দিয়ে থাকি, নিজ গুনে ক্ষমা করে দিয়েন, ক্ষমা চাই। আপনাদের ভালবাসায় থাকতে চাই সব সময়ে।

সবাইকে শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২০ রাত ৯:২৫
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

×