somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

তথ্যঃ বিশ্বের সেরা ৭ খাদক (ভিডিও লিঙ্ক সহ)

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধরেই ভাবছিলাম, আমার দেখা সারা বিশ্বের কয়েকজন বেশী খাওয়া খাদকের নামের লিষ্ট করি। আজ সেই সুযোগ পেয়ে গেলাম, মোটামুটি একটা লিষ্ট দাঁড়া করাতে পেরেছি। এরা সবাই উন্নত দেশের লোক, বাংলাদেশের এমন কাউকে খুঁজে পাই নাই, তবে বাংলাদেশের কথা মনে হলে অনেক কথাই বলতে হয়, এই দেশে বেশি খেয়ে যদি কেহ এখন কোন চ্যানেল বের করে তবে কিছু লোক তাকে জ্যান্ত দাফন করতেও চাইবে! আমরা সব কিছুতেই বিরাট বাড়াবাড়ি করা লোক, না আছে আমাদের ধর্ম, না আছে কর্ম! আমাদের বেশিরভাগ মানুষ এখনো নেগেটিভ চিন্তা নিয়েই বসবাস করে যাচ্ছে, আমাদের বেশীরভাগ লোক এখনো নিজের ঘরে আগুন দিয়ে অন্যের নামে মামলা করতেই বেশি আগ্রহী! এর কারন মুলত আমরা স্বাধীনতার প্রায় ৫০ বছরে পার করেলেও আমরা এখনো একজন সুশাসক পাই নাই যিনি এই বেড়াজাল নষ্ট করে এই দেশের সব মানুষকে মানুষ বানাতে চেষ্টা করবেন কিংবা সবাইকে মোটামুটি একটা সুতায় গেঁথে মালা বানাবেন, আমি এখনো তেমন একজন বিবেকবান সুশাসকের অপেক্ষা করি, যদি গলা উচু করে সবাইকে বলে দিবেন, আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। মুলত কাউকে বুঝিয়ে বা তার বিবেক জাগবে, এমন চিন্তা করে যে কোন বিষয় ছেড়ে দিলে চলে না। নিদিষ্ট আইন করে দিতেই হয় এবং সেই আইন ভংগ হলে সাথে সাথে তাকে বিচারের মুখোমুখি করে ফেলতে হয়! এতে বিবেকহীন বা অবিবেচক গুলো কিছুটা হলেও মানুষের পর্যায়ে থাকে! আমি আশা করি আমার অপেক্ষার পালা শেষ হবে!

যাই হোক, এই তালিখা বানাতে আমাদের পাশ্ববর্তী কয়েক দেশের কাউকে পাওয়া যায় কি না খুঁজে ছিলাম, না তেমন কাউকে লিষ্টে রাখা যায় না। তবে ইন্ডিয়ার কয়েকজনকে পাওয়া গেলেও কেরেলার মিঃ সপাত্তু রমানকে এই লিষ্টে রেখেছি, এই লোকের পেটেও হাতি আছে এবং তার ছেলেও আগামীর জন্য তৈরী হচ্ছে বলে মনে হল! চলুন দেখি।

১। মিঃ ম্যাট স্টোনি! উনার ভিডিও সারা বিশ্বে জনপ্রিয়, তিনি খাবার দাবারকে খেলাধুলা হিসাবে নিয়েছেন মাত্র!


ম্যাট স্টোনির সরু শরীরে গরু প্রবেশ করে! ভিডিও লিঙ্ক দেখুন!


২। মিঃ রান্ডি সানতাল!


রান্ডি সালতাল সত্যিই বেশ ভদ্র এবং অনেক চ্যালেঞ্জ এযাবত জিতে নিয়েছে। অপেক্ষাকৃত ইউটুবে প্রচার কম বা সাবক্রাইব কম! ভিডিও লিঙ্ক দেখুন।


৩। Mr. Piotr Czerwinski, উনার নাম উচ্চারনে দাঁত ভাঙ্গে, তবে ইউটিউবে তিনি যে চ্যানেল চালান তার নাম ফিউরিয়াস পিটে!


পিটে সাহেবের চমৎকার শরীর, তবে শুরুতে এমন ছিলো না, তিনি এই শরীর বানিয়েছেন। ভিডিও লিঙ্ক দেখুন।


৪। মিঃ আদম মোরান, ইংল্যান্ডের অধিবাসী, উনার চ্যানেলের নাম, ব্রেড মিট ফুড!


আদম সাহেবের শরীর স্বাস্থ্য দেখে কিছুতেই বুঝা যায় না যে কি করে তিনি এত এত খেতে পারেন। ভিডিও লিঙ্ক দেখুন!


৫। মিঃ জুয়েল হান্সেন, কানাডিয়ান নীল চোখের ভদ্রলোক, খেয়ে খেয়েই হোটেন রেষ্টুরেন্টের প্রচার করেন, এটাই পেশা!


শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ। তবে তিনি আমার কাছে ধীর গতির খাদক মনে হল, এদিকে খাবারের জুড়ি নেই! ভিডিও লিঙ্ক দেখুন!


৬। Mr. Joey Chestnut, মিঃ জই সাহেব চুপা খাদক, তবে তার ৪৪টা খাবারের চ্যালেঞ্জ গ্রহনের অভিজ্ঞতা আছে এবং তাতে পুরুস্কার পেয়েছেন, আমেরিকার অধিবাসী।


উনাকে আমার খুব ঠান্ডা মাথায় খাদক মনে হয়েছে। যে কোন স্থানেই তিনি খাবারের চ্যালেঞ্জ বসিয়ে দিতে পারেন, ১০/১২ কেজি খাবার কোন ব্যপারই না। ভিডিও লিঙ্ক দেখুন।


৭। মিঃ সাপ্তু রমান, ইনি ইন্ডিয়ার কেরেলার বাসী। বেশ জমিয়ে কেজি ১০/১২ যে কোন সময়েই সাটিয়ে দিতে পারেন। তবে ভাল লাগে তিনি মাঝে মাঝে তার ছেলেকেও নিয়ে খেতে বসেন, ছেলেও মাশাআল্লাহ বেশ খেতে পারে।


কেরেলা অঞ্চলের মানুষের রান্না করা খাবারের সাথে আমাদের বাংগালীদের খাবারের রান্না এবং মশ্লায় অনেক মিল আছে, আমার কেন জানি মনে হয়, হয় আমরা না হয় ওরা আমাদের রান্না থেকে রান্না শিখেছে, এটা মুলত গবেষনার বিষয় হবে একদিন। ভিডিও লিঙ্ক দেখুন!


‘বাবু খাইচ্ছো’ মার্কা ব্যাপার নাকি এখন আমাদের দেশে একটা টেইন্ড! যাই হোক, বাংলাদেশের কোন এমন একক খাদক এগিয়ে আসবে এবং ইউটিউবে চ্যানেল খুলে আমাদের জানান দিবে এই আশা করি, তিনি বলবেন, আমি খাচ্ছি আপনি খান! খাবার লজ্জার বিষয় কি না জানি না, তবে দুনিয়ার প্রতিটা মানুষের মৌলিক অধিকার হচ্ছে খাওয়া এবং রাষ্ট্র সেটা কিছুটা হলেও নিশ্চিত করবে, এমন আশা করি। প্রতিটা দেশে এখন খাবারের একটা টেইন্ড গড়ে উঠেছে, খাদ্যে ভেজাল চলে না। অথচ আমরা এখনো কোন দিকই নিশ্চিত করতে পারি নাই। ফুটপাতে ভাল খাবারের দোকান দিয়েও আমরা আমাদের শত শত বেকার যুবকের কর্ম নিশ্চিত করতে পারি এবং এদের দিয়ে কম দামে আমরা আমাদের খাদ্য নিশ্চিত করতে পারি। অন্যান্ন দেশের ফুটপাতের বার্গার কিংবা ফ্রাইড রাইস এখনো আমাদের বড় বড় রেষ্টুরেন্টে বসে অধিক দাম দিয়ে খেতে হচ্ছে, এটা একটা দেশে চলে না বা চলতে দেয়া যায় না! কর্ম সংস্থান হচ্ছে না এবং সাধারন মানুষের গলাও কাটা হচ্ছে, মুষ্টিমেয় মানুষ আর্থিকভাবে লাভবান হচ্ছে, যা অন্যায়!

ধন্যবাদ সবাইকে, সবার বিবেকের জট খুলে যাক!
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৩
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×