ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষের মনে আগ্রহ তৈরী করবেই এবং এটাই স্বাভাবিক ব্যাপার! দুটি দুই জায়গা এবং দুই দেশ হলেও পশ্চিমবঙ্গের সাথে আমাদের স্থানের মিল, ভাষা, জীবনযাপন ও নানান বিষয় আছে! বিজেপি এবার এই পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেলে, আমরাও কিছুটা হলে ভুক্তভোগী হতে পারি, ব্যবসা, বানিজ্য সব মিলিয়ে। এদিকে তৃণমূল ক্ষমতায় আশার পরেও আমাদের এমন মনে হয়েছিল যে, আমরা এবার আমাদের ন্যায্য হিস্যা পাবো, সেটা না হলেও আমার অভিজ্ঞতা বলে যে, তৃনমূল প্রধান মমতা দিদি তিনি তার স্বার্থ দেখলেও তিনি আমাদের তেমন জ্বালাত্বন করেন নাই, এটাও কম পাওনা নয়!
তিনি চাইলে আমাদের দেশের জন্য আরো বড় বড় সমস্যা তৈরী করতে পারতেন, তা করেন নাই বা আমাদের নিয়ে তিনি তেমন উচ্ছ্বাসও দেখান নাই, এটাও মহৎ গুন। আমাদের নিয়ে খিস্তি খেউর তুলে তিনি পশ্চিমবঙ্গে আরো জনপ্রিয় হতে পারতেন বুলে আমি মনে করি। বাংলাদেশকে নিয়ে কোন বাজে কথা তাকে বলতে শুনি নাই অথচ এই সুযোগ ইন্ডিয়ার সামান্য কোন কৌতুক অভিনেতাও ছাড়ে না! এই উপমহাদেশের নানান স্থানের শাসন কার্য্য পরিচালনায় যে কয়েকজন বিবেকবান শাসক দেখা যায়, তিনি তাদের মধ্য অন্যতম।
তবে এই পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরা এখন যা দেখতে পারছি বা যা হচ্ছে তা আমরা আমাদের দেশে ১৯৮০ থেকে ১৯৯৫ বছর গুলোর মধ্যে দেখেছি, মানে আমরা জাতি হিসাবে এগিয়ে আছি! আজ দেখলাম বিজেপি যোগদান মঞ্চ খুলে পুরানো দলের নেতা কর্মীদের নিজ দলে ভীড়িয়ে নিচ্ছে, পুরাই হাস্যকর ব্যাপার। বাংলাদেশেও এমন সব বেইমান অমানুষ আমরা পূর্বে দেখেছি, যারা ইতিহাসের আস্তাকুড়ে চলে গেছে বা আমরা তাদের মনেও রাখি নাই। রাতে একদলের মঞ্চে সকালে আর একদলে মঞ্চে, এমন ঘটনা বা বেইমান আমরা অনেক দেখেছি, যা এখন পশ্চিমবঙ্গ দেখছে! এই নীতিহীন মানুষ গুলোর জন্য বলার কিছু নেই।
তৃণমূলের প্রধান মমতা দিদির জন্য ভালবাসা থাকলো এবং এই চাই তিনি আগামীতে পুরো ভারত শাসন করবেন তার উন্নত চিন্তা এবং মেধা দিয়ে। ভারতের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষের একই পর্যায়ের, অহেতুক কোন হিংসা নয়, তবে রাষ্ট্রীয় পর্যায়ে যে বিষয় গুলো এই সাধারণ মানুষের মনে কষ্ট আনে সে গুলো অবশ্যই নিরসন করতে হবে, কেহ বঞ্চনার স্বীকার না হউক।
নির্বাচনে জয় পরাজয় সুষ্টূ ভোটের মাধ্যমেই হউক, সাধারণ মানুষ যা চায় তার প্রতিফলন হউক! আমরা দর্শক হয়ে আছি।

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


