somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

ব/য়/ক/ট ই/ন্ডি/য়া/ন প্রোডাক্ট!

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্ধ্যায় বাজারে গিয়ে ভাবলাম 'ব/য়/ক/ট ই/ন্ডি/য়া/ন প্রোডাক্ট' ক্যাম্পেইন কেমন চলছে তা দেখি! আমি যে তিনটে মুদি দোকান থেকে মাসের নানান নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে থাকি, তাদের কাছে জিজ্ঞেস করলাম। তারা যা জানালো, তার সারাংশ হচ্ছে, বিষয়টা অনেকেই জানে, দ্রব্যাদি কেনার সময়ে ই/ন্ডি/য়া/ন পন্য দিয়েন না বলে নানান কথা উচ্চারন করে! কিন্তু বাজারে অনেক দ্রব্যের বিকল্প নেই বলা চলে, ফলে সেই সকল দ্রব্য নেয়াই লাগে। যে সকল দ্রব্যের পরিপূরক আছে সেই দেশি দ্রব্যের দামও একটু বেশি! মানে মানুষের মন চাইলেও অনেক কিছু এড়িয়ে বাজার করতে পারছে না! মনের বাইরে যাচ্ছে তবুও অল্প বিস্তার হলেও কিনতে হচ্ছে!

আমি মায়ের ও আমার সংসারে বাজার করি সেই ১৯৮৫ সাল থেকে! ২০০৫ সালের আগে প্রায় প্রতিটা নিত্য পন্য দেশি উৎপাদনের পাওয়া যেত, এই দেশেই কারখানা ছিলো, বিকল্প হিসাবে শুধু কয়েকটা ই/ন্ডি/য়া/ন নয়, আরো অনেক দেশের থাকত! কিন্তু এর পরের বছর গুলোতেই আমাদের সেই সকল পন্য, কারখানা গুলো কোথায় যেন হারিয়ে গেল, এর ধারায় ই/ন্ডি/য়া/ন পন্য গুলো আমাদের ঘরে প্রবেশ করে ফেলল! আমাদের দেশের অনেক পন্যের কল-কারখানার ই/ন্ডি/য়া/র লোকেরা কিনে নিয়েছে, মোটাদাম পেয়ে বিক্রি করেছে বা বাধ্য হয়েছে, আর এই ফাঁকে ওরা তাদের দেশ থেকেই বলা চলে সব কাঁচামাল ও অন্যান্ন প্যাকেজিং সামগ্রীও নিয়ে আসছে, ট্রেডিং ব্যবস্থায় পরিপূর্ন সব দ্রব্য নিয়ে আসা তো এখন পানি পানের মত ব্যাপার!

বলার কিছু দেখি না, সব কথা বলাও যায় না! আমাদের দেশের উচু/ধনীদের কঠোর লোভ, ক্ষ/ম/তা/সী/নদের অদুরদর্শিতাই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে কে জানে!

ছোট একটা উদাহরণ দেই, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (BEOL), যাদের রূপচাঁদা সোয়াবিন তেল সহ নানান প্রোডাক্ট কে না চিনেন বা না খেয়েছেন বা কিনেছেন! আমি যতদুর জানি এই কোম্পানী এই দেশে এসেছিল মালয়শিয়া সিঙ্গাপুর থেকে এবং তারাই তাদের প্রোডাক্ট গুলোর মান নিয়ন্ত্রন সহ বাজারজাত করত, ভেজ্যতেলের বাজারে তাদের নানান প্রোডাক্টের সাফল্য ছিল অতুলনীয়, আর এখন শুনি এটা নাকি ই/ন্ডি/য়া/র বিজ্ঞ/ধনী আ/দা/নী গ্রু/পে/র, মানে তারা কিনে নিয়েছে, মালয়শিয়া/সিঙ্গাপুর ফিরে ফিরে গিয়েছে! এমন খুঁজে দেখলে প্রায় সব গেছে!

#boycotindianproduct #BoycotIndianProducts
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরা ও সিহাহ সিত্তায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৬ আনআম, আয়াত নং ১৫৩ এর অনুবাদ-
১৫৩।আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

'দুই শুকর

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৫

'যাদের জ্বালায় বিশ্ব এখন
অশান্তিতে মুখর,
'লাল- শেতকায়' মানবরুপি
দুই বন্য শুকর।

বিশ্বের সব সূখী মানুষের
শত্রু যখন 'পুওর',
বন্ধুু'যে তার লেজপাকানো-
ঘাড়তেড়া দুই শুয়োর।

ডাস্টবিনের আবর্জনায়
ময়লা... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

×