somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

আমরা কোথায় যাচ্ছি! :D

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ আর মানুষ, যে দিকে তাকাই শুধু মানুষ আর মানুষ, ঢাকা শহর নয়, সারা দেশই মানুষে ভরপুর, এত মানুষ! আজ কাল রাত ১২টায় মালিবাগ রেলগেইটে যত মানুষ দেখি, তাতে অবাক হই! এত মানুষের জন্য কোথায় ফুটপাতে সামান্য দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব, এত মানুষের জন্য রাস্তায় যোগ হয়েছে হাজারো কোটি গাড়ি, ফুড ভ্যান ইত্যাদি! বিকেল সন্ধ্যা নামলেই সবাই যেন রাস্তায় নেমে আসে! যাই হোক, কিছু করার নাই, সব আল্লাহর ইচ্ছা, আমরা বান্দারা কি করবো! আজ অফিসে ফেরার পথে কাকরাইলে কি করে ফিরবো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, রিক্সা, বাইক মটরসাইকেল, বাস সব ভরে ভরে আসছে, কিছুতে উঠার চিন্তাও করা যাচ্ছে না! কাকরাইল বিজয় নগর হয়ে পলটনের দিকে বিশাল যানযট! ফুটপাতে দাঁড়িয়ে মানুষ দেখছিলাম! কয়েকটা অব্জারভেশন -
; ঢাকার সচিবালয় সরিয়ে ফেলা উচিত বলে মনে করছি, এই সচিবালয়ের অফিস গুলো পুর্বাচল এলাকায় নেয়া দরকার, মন্ত্রণালয় হচ্ছে সরকারের সিধান্ত নেয়ার অফিস, এখানে যারা কাজ করেন তাদের এই ভীড়ে থাকার কোন মানে হয় না, তাদের ব্রেন কুল এলাকায় থাকা উচিত কারন এরা আপাতত সাধারন মানুষের সাথে কথা না বলেই চলে! আমি আজকে দাঁড়িয়ে দেখলাম, শুধু জনপ্রশাসন মন্ত্রনালয়ের ষ্টাফদের নেয়ার জন্য প্রায় ছোট বড় দ্বিতল বাস ৩০/৪০টা (তখন বেলা ৪টা), শুধু বিজয়নগর দিয়ে বাস গুলো কাকরাইলের দিকে যাচ্ছিলো, মানে অফিস ছুটির পরে ফিরে যাচ্ছিলো, একই পথে এত বাস, তা হলে অন্যান্ন দিকে কত হতে পারে? বিআরটিসির অনেক গুলো দ্বিতল বাস ছিলো, যাতে পরিপুর্ন ছিলো না, বলা চলে খালিই। সচিবালয়ে কিছু অফিস রেখে বাদ বাকী অফিস (যারা অভ্যন্তরীণ কাজ করে) দূরে নেয়াই ভাল। সচিবালয় ঘিরে সকাল বিকেলের এই ভীড় অনেকেই লক্ষ করে থাকবেন।

; মেট্রোরেল কমলাপুর থেকে দ্রুত চালু করা দরকার এবং কমলাপুর চালু হলেই মেট্রোরেল লাভবান হয়ে যাবে বছরেই।

; মতিঝিল দিল্কুশার পুরানো বিল্ডিং ভেঙ্গে ১০০/১২০ তলার কয়েকটা বিল্ডিং বানানো উচিত! তা না হলে অন্তত সব বিল্ডিং ৩০/৩৫ তলা এবং ১০০০ বর্গফুটের অফিস হিসাবে মাঝারি ব্যবসাহীদের আশ্রয় দেয়া উচিত।

; সারা শহরে প্রচুর বড় বিল্ডিং আছে, যার ৩০/৪০ ভাগ খালি, এইগুলোর ভাড়া দেয়ার জন্য মালিকদের চাপ দেয়া উচিত, ন্যায় ভাড়া নির্ধারন করা উচিত, এতে এলাকার মানুষ এলাকায় ব্যবসা করতে পারে।

; কাকরাইল, বিজয়নগর, পল্টন, শান্তিবাগ সহ নানান এলাকায় বেশ বড় বড় বিল্ডিং হচ্ছে ধীরে, এদের টাইম বেধে কাজ শেষ করার চেষ্টা করা উচিত। এই সকল বিল্ডিং এর নিচ দিয়ে হেঁটে যেতে ভয় হয়!

; কাকরাইল শান্তিনগর এলাকায় গত কয়েক বছর আগেও তেমন হাস্পাতাল/ডায়াগনাষ্টিক সেন্টার ছিলো না (পপুলারের একটা শাখা ছাড়া), এখন এই এলাকাতে পরিপূর্ন ৪/৫টা হাস্পাতাল/ডায়াগনাষ্টিক হয়ে গেছে এবং অচিরেই এই এলাকাও গ্রীন রোডের মত হয়ে যাবে, অবশ্য সারা ঢাকাই এখন হাস্পাতালের নগরী। ওহ, বলতে ভুলে যাচ্ছি, শান্তিনগরে পপুলার ডায়াগনাষ্টিক মনে হয় দেশের সব চেয়ে বড় সেন্টার খুলতে যাচ্ছে, কাজ চলছে পুরাদমে, অনেকে জানেন না, তবে আমি খোঁজ নিয়ে জেনেছি, রাজারবাগ পুলিশ গেইট থেকে শান্তিনগর একটা বিরাট ডায়গনাষ্টিক হাব হবেই, দেখিয়েন এবং এটা পপুলার ডায়াগনাষ্টিকই বানিয়ে দিবে, যেমন বানিয়েছে ধানমন্ডির সিটি কলেজের সামনে থেকে!

* আলাদা একটা বিষয়ঃ বেশ কিছু সুন্দর সুন্দর মেয়েদের কাকরাইলে বাসে উঠার চেষ্টা করতে দেখলাম, এরা মনে হয় চাকুরীজীবি, বাসের পর বাস যাচ্ছিলো, উঠতে পারছিলো না, দুই একজন পুরুষের মত ঢেলেই চেষ্টা করছিলেন। এদের দেখে আফসোস হচ্ছিলো, দেখে শুনে এরা সময় মত কাউকে বিয়ে করে ফেলেল, আজ এত কষ্ট করতে হত না! কি বোকাই না! এত সুন্দর মেয়েদের কেন চাকুরী করতে হচ্ছে! হয় রে সমাজ! (এখানে নারী বন্ধুরা এখন বলতে পারেন, উদরাজী ভাই বিবাহ ছাড়া আর কিছু ভাবতে পারেন না!)

বিশেষঃ মুলত একটা রাষ্ট্র পরিচালিত হয় রাষ্ট্র প্রধানের দূরদৃষ্টির বা দৃঢ় চিন্তার উপর, সেটার অনুপস্থিতিতে যা বিশ্রী তাই হয় বা হচ্ছে!

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×