somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

শহরে আগুন ও ফায়ার সার্ভিস, বেইলী রোড়ের আগুনের প্রেক্ষিতে সামান্য কথা।

০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসেন কিছু আলাপ করি! এই যে বেইলী রোডে আগুন লাগছে তা নিবানো প্রসঙ্গে! বেইলী রোডে একটা পুকুর আছে এবং সেই পুকুর পাড়েই আমরা সন্ধ্যায় আড্ডা দেই, জায়গাটা আমাদের বন্ধুদের, পুকুরে দুইটা ঘাট আছে সেটা আমাদের বন্ধুদের বানানো! আমি প্রতিদিন অফিস ফিরতি পথে যাই, কিন্তু আগুন লাগার দিনে আমি যাই নাই, বাসায় কাজে ফিরতে হয়েছিল! তবে সাথে সাথে আমাদের বন্ধু বড় ভাই লাইভে আসেন এবং তা থেকে সাথে সাথেই জানতে পারি! পরের দিন সেই বড় ভাই থেকে অনেক ভিডিও দেখি এবং কথা হয়! ফায়ার সার্ভিস ও অন্যান্য বিষয় নিয়ে সামান্য কথা।

১। ফায়ার সার্ভিস মোটামুটি ২৫/৩০ মিনিটের মাথায় এসেছিল (যদিও সঠিক সময় মনে রাখা হয় নাই)।

২। তাদের ছোট দুইটা বাহন এসেছিল, পরে বড় ইকুইভমেন্ট/লেডার ইত্যাদি এসেছিল, সময় অনেক লেগেছিল।

৩। ফায়ার সার্ভিসের প্রথম দুটি বাহনে যে পানি নিয়ে এসেছিল, তার একটা পানি মোটামুটি রাস্তাতেই পড়ে যায় (হাসবেন না, হোস পাইপের কানেকশন বা জোড়া সঠিক ছিল না বা দিতে দিতেই)।

৪। বাকী যা পানি ছিল, তার হোস পাইপে দিয়ে দুরে থ্রো করতে পারছিল না, কারন পানির বেগ ছিল না, মনে হয় পাম্প মেশিনেও জোর ছিল না!

৫। এর পরেই ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের বন্ধুদের শপিং কাম রেসিডেন্টে প্রবেশ করে এবং বলে নিচের ওয়াসা পানির টাঙ্কির মুখ খুলে দিতে, এই সময়ে আমাদের বন্ধু বড় ভাই এগিয়ে এসে পুকুর দেখিয়ে দেন (টাঙ্কি এবং পুকুরের দুরত্ব ১০ হাত, ভিডিওতে দেখুন) এবং বলেন, পুকুর থেকে থেকে নিন।

৬। পুকুর থেকে পানি টানার সেলো মেশিন কম ছিলো, পরে নুতন আরো কয়েকটা আসায় সব মেশিন একসাথে লাগিয়ে পুকুর থেকে পানি টানা হয় (ভিডিওতে দেখুন), তখন অনেক দেরী।

(অফটোঃ ঢাকা শহরের পুকুর গুলো তো সব খেয়ে দিয়েছে, এই বেইলী রোডের পুকুরটাও অনেকবার খাবার চেষ্টা হয়েছে, আমরা সাক্ষী আছি, আমাদের এই বন্ধু চেষ্টায় এই পুকুর এখনো আছে, তবে রক্ষনাবেক্ষন করা যাচ্ছে না, একপাশে কলেজ সাইডে কিছুটা দখল হয়েছে বলা যায়, আমার চোখে দেখা ৩০ বছর আগের পুকুরের সাইজের সাথে এখঙ্কার সাইজ মিলাতে পারি না! মতিঝিল/রমনা এলাকায় আমার দেখা অন্তত ২০/৩০টা পুকুর ছিলো, এই পুকুরটা ছাড়া আর প্রকাশ্য দেখি না, ভরাট করে করে বিল্ডিং বানানো হয়েছে!)

যে কোন শহুরে আগুন নেবাতে ফায়ার সার্ভিসের জুড়ি নেই, তবে যে লোকবল/দক্ষতা/ট্রেনিং/ইকুইভমেন্ট থাকা দরকার, তা আমাদের নেই বলা চলে, যে আগুন ২০/২৫ মিনিটে নেবানো যায় সেটা দেড়/দুই ঘন্টায় যেয়ে ঠেকেছে, কম সময়ে আগুন নেবাতে পারলে এত মানুষের প্রাণ যেত না। দুখের সাথে বলি, এই সব প্রতিষ্ঠান যে গতি ও শক্তিতে চলা দরকার তা একদম অনুপস্থিত।

তবুও আমাদের ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই, এই সাহসী মানুষ গুলো একটা শহরে প্রাণ, তা আবার প্রমানিত হল!

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×