somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

আপা শেখ হাসিনার পলায়নে সবচেয়ে কে বেশি খুশি? ও অন্যান্ন

১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। শেখ হাসিনার পলায়নে ও সরকার পতনে সবচেয়ে কে বেশী খুশি? এমন চিন্তায় আমার যে নামটা মনে আসে, তিনি হলেন মিঃ বেনজির আহমেদ! আমার ধারনা হয়, তিনি ইউরোপের কোন এপার্ট্মেন্টের বেল্কনিতে বসে প্রিয়তমা স্ত্রীর সাথে চিনি ছাড়া ব্লাক কফি পান করছেন এবং স্ত্রীকে বলছেন, দেখো যার জন্য এত করলাম, সে আমাকে দেখলো না, দেখো এখন তার কি অবস্থা!

২। প্রফেসর ইউনূস সাহেবকে মুলত পালিয়ে যাওয়া আপা শেখ হাসিনাই তৈরী করছেন বলে মনে হয়! বিষয়টা হাস্যকর, তবে তিনি ক্ষমতায় আসার পর থেকেই প্রফেসর ইউনূস সাহেবের পিছনে লেগে লেগে উনাকে আরো সারা বিশ্বে জনপ্রিয় করে দেন, যারা তার নাম জানত না, তারাও জেনেছে এবং তিনিই সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ন ব্যক্তি হয়ে উঠেন। যারা তার নাম জানত না, তারাও এই প্রচারে তাকে জেনে গিয়েছিলেন, আর আপা যেহেতু মিথ্যায় পারদর্শী ছিলেন, তখন সবাই ভাবত যে, প্রফেসর ইউনূস সাহেব সঠিক! আহ, ভাগ্য! যার পিছনে এত সময় এত মেধা নষ্ট হল, সেই এখন চাইলেই কত কি করতে পারে! কাউকে শত্রু ভাবার আগে অনেক গবেষণার দরকার, আসলেই সে কি শত্রু! এই সব চিন্তায় আমাদেরই মাথা ভনভন করে, আর আপা শেখ হাসিনা এখন কি করে ঘুমান? বিশ্রী চিন্তায় দেশ হারালেন, এমন কি এখন এই দেশে কবর পাবেন কি না তাও অজানা!

৩। যে খবর গুলো জানার জন্য বারবার সংবাদ পত্রের পাতা গুলো খুলে দেখি, তা হচ্ছে শেখ হাসিনার নিযুক্ত মন্ত্রী এম্পিদের বর্তমানের অবস্থা কি, কে কোথায় কোন চকির তলে আছে! হাজার কোটি চুরি করে দেশবিদেশে সম্পদের পাহাড় গড়ে এরা এখন কি করছে, অথচ পত্রিকাগুলো এই সবের কিছুই জানাচ্ছে না, আফসোস লাগছে। এদের অন্তত জেলে দেখলে ভাল লাগত!

৪। স্বরাষ্টমন্ত্রী আজকে অনেক কথা বলছেন, যে সব মিডিয়া চাটুকারিতা করবে তাদের বন্ধ করে দেয়া হবে! মানে সরকারের চাটুকারিতা করার দরকার নেই। কথাটা বার বার পড়ছিলাম, আপা হাসিনার সময়ে আমরা জানতাম, যে যত বেশি চাটুকারিতা করবে সে তত সুযোগ পাবে, বন্ধ দুরের কথা। এই কারনে চাটুকারিতাও একটা খেলা হয়ে দাঁড়িয়েছিল, কে বা কোন মিডিয়া প্রথম হতে পারে! চাটুকার জই মামুন আজকে চাকুরী হারিয়ে, ভাবতেই কেমন লাগছে!

৫। ঢাকা শহর এখন খুব পরিস্কার ও পরিছন্ন, এর পুরা কৃতিত্ব যায় ছাত্রছাত্রীদের উপর। শহরে দুই মেয়র ও হাজারো লোকবল থাকার পরেও এই শহর পরিস্কার থাকত না। দুই মেয়র আসলে কোন কাজই করত না, এদের ধান্ধা ছিল একটাই, কিভাবে আরো আরো অর্থ উপার্জন করা। এই চেয়ারে বসার মুল কারন ছিল এদের 'উপার্জন'। এই হারাম/খোরেরা তেমন কোন কাজই করে নাই, যা করছে লোক দেখানো। আজকে ছাত্রছাত্রীরা কয়েক হাজার টাকার রঙ দিয়ে একেটা পিলার রঙ করে দিচ্ছে, অথচ এই শু/য়ো/রে/রা হয়ত এক পিলারেই কয়েক লক্ষ টাকার রঙ লেগেছে বলে হাতিয়ে নিত বা নিয়েছে!

নয়াপল্টন, ১১/০৮/২০২৪ইং
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×