somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

নিজদের কর্ম শিক্ষা জ্ঞানের উপর আস্থা রাখুন কিংবা বাড়ান!

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি খোলামনে চিন্তা করলে একটা উপসংহারে এসেই পড়বেন যে, পাশের দেশের নানান হেল্প ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না! কিন্তু আপনি যদি বাংলাদেশের অনেক জেলা ভ্রমন, বাংলাদেশের মানুষের নেচার বুঝতে পারেন বা বাংলাদেশের সাধারন মানুষের সাথে মিশে থাকেন, তবে আমি নিশ্চিত আপনি এটা বলতে বাধ্য বা মানতে বাধ্য হবেন যে, বাংলাদেশ স্বাধীন মানুষের দেশ, মানুষ স্বাধীনভাবে থাকতে পছন্দ করে এবং এই স্বাধীন দেশের অবকাঠমোর মধ্যে এমন কিছু নেই, যা আমাদের কাঁটা তারের বেড়া বা পাশের দেশের মুখোপেক্ষি করতে পারে বা এখানে যে কোন কিছু গড়ে তোলা খুব কঠিন বিষয় নয়।

নদীমাতৃক দেশ এবং উর্বর ভুমির কারনে আমাদের মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব, তার পরে এখন আমাদের এখন রয়েছে প্রশিক্ষিত দক্ষ নানান শ্রেণীর মানুষ, আমাদের রয়েছে নানান শিল্প স্থাপনের ও উৎপাদনের লক্ষ কোটি হাত! আমাদের রয়েছে সারা বিশ্বে বসবাসকারী নানান পেশার মানুষ। আমাদের সরকার চাইলেই মধ্যপ্রাচ্যের নানান দেশের সাথে সুসম্পর্ক গড়ে উলটা তাদের উপর চাপ তৈরী করতে পারে।

পাশের দেশের উপর আমাদের খাদ্যদ্রব্য, চিকিৎসার নির্ভরতা কমানো বা বন্ধ করা কোন ব্যপারই নয়! খাদ্যের উতপাদনে বৈজ্ঞানিক ব্যবস্থা সরকার চাইলেই গণমানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে, তাছাড়া আমাদের খাদ্যাভাসেও পরিবর্তন সম্ভব, মশলাযুক্ত খাবার খেয়ে অসুস্থ্য না হয়ে নুতন খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি করা তেমন কোন ব্যাপার না! আর চিকিৎসার কথা কি বলি, আমাদের দেশেই তো নেপাল, ভুটান, মালদ্বীপ সহ নানান দেশের ছাত্রছাত্রী ডাক্তারী পড়তে আসে, আমাদের চিকিৎসার মান নিশ্চিতভাবে উন্নতি হবেই যদি পাশের দেশে এই ভিসা দেয়াও বন্ধ করে দেয়! চিকিৎসায় উচ্চ যন্ত্রপাতি রোগ নির্নয়ে আমরা উন্নত দেশ থেকে সহজেই আনতে পারি্‌। এখন অনেক বড় বড় হাসপাতাল, মেডিক্যাল কলেজতো আছেই, শুধু অবকাঠামোর উন্নতি, আমাদের রয়েছে বিশ্বমানের চিকিৎসা শিক্ষক, তারা কাজ করে আরো নুতন নুতন ব্যবস্থা নিয়ে আস্তেই পারে!

পাশের দেশ আমাদের তাদের দেশে না যেতে দিলে, সীমান্তে সিল্গালা করলে, আমি নিশ্চিত আমাদের কিছুই হবে না, সাময়িক সমস্যা হবে, তবে সেটা আমাদের জনগণকে নিয়ে পার করে নিজদের উন্নতি তেমন কোন ব্যাপার না! অন্যদিকে তাদের কলকাতা, চেন্নাই সহ নানান শহরের মানুষের উপার্জন কমে যাবে, যারা অর্থের বিনিময়ে আমাদের সেবা দিত, তারা বেকার হবেই, অনেক ব্যবসা বন্ধ হবেই। সার্বিক অর্থেই ক্ষতি তাদেরই!

লেখাটা আরো নানান পয়েন্ট তুলে অনেক বড় করে ফেলা যায়, নানান যুক্তি দেয়া যায়, উপ্সম্পাদকীয় করা যায়, তারা আমাদের দেশের মানুষকে ভ্রমনে, চিকিৎসায়, খাদ্যে যত বন্ধ করবে, আমি মনে করি, আমাদের তত উন্নতি! বিদেশ বা আমেরিকা দিয়ে আমাদের চাপ দেয়ার কথাও অনেকে বলতে পারেন, তবে আমি ছোট একটা কথা বলি, মধ্যপ্রাচ্যের একটা দেশ যদি আমাদের পক্ষে কথা বলে, তবে তাদের এই চেষ্টা বাণের পানির মত ভেসেই যাবে! মাইন্ড ইট!

বাকী থাকে যুদ্ধ বা আমাদের দেশ দখল, অনেকে এই বিষয়ে ভয় পান! আমি মনে করি, আধুনিক এই প্রযুক্তির বিশ্বে এটা খুব একটা সহজ কাজ নয়, এমন কিছু তারা চিন্তা করলে তাদেরই ক্ষতি, আমাদের পক্ষেই অনেক দেশ দাঁড়াবে এবং তারা আরো সমস্যায় পড়বে! আমরা স্বাধীন দেশ হিসাবে সারা বিশ্বে জকিয়ে বসেছি, আমাদের স্থান ফেলে দেয়ার মত নয়!

(কাজেই ভয় পাইয়েন না, আবার এগ্রেসিভও হয়ে পড়বেন না, কৌশল মনে রাখেন, নিজদের তৈরী করুন যে কোন এক একটা বিষয়ে, যা শুধু নিজকে নয়, শত হাজার মানুষকে নিয়েই, কারিগরিজ্ঞান/প্রযুক্তিজ্ঞান বাড়ান সবাই)
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×