somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

আমাদের একটা ফুটবল ম্যাচ হাত ছাড়া হয়ে গেল! (বাংলাদেশ ইন্ডিয়া ২৫ মার্চ ২০২৫)

২৭ শে মার্চ, ২০২৫ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুক্ষন আগে বাংলাদেশ ইন্ডিয়ার ফুটবল খেলার হাইলাইটস দেখলাম। শতভাগ বাংলাদেশের জেতার ম্যাচ ড্র করে ফিরলো, সেইম! তবে একজন সাধারন দর্শক হিসাবে কয়েকটা পয়েন্ট চোখে পড়লো।

১। বাংলাদেশের প্লেয়ারেরা একসাথে প্যাক্ট্রিস করেছে এমন মনে হল না, অন্তত এমন ম্যাচ খেলার আগে ১৫দিন একসাথে সবার মাঠে খেলা দরকার ছিলো, এতে প্লেয়ারদের বন্ডিং ভাল হত, এই বন্ডিং মাঠে দেখা যায় নাই।

২। মি হামজা একা গোল করে দিবে, আমরা জিতে যাব এই চিন্তা বাদ দেয়া দরকার। মি হামজা বেষ্ট প্লেয়ার নিঃসন্দেহে, তবে বাকীদেরও ভাল করতেই হবে, মি হামজার সাথে তাল না মিলাতে পারলে গোল হবে কি করে। তার কর্নার কিক গুলো অসাধারন, ফিজিক্যাল ফিটনেস ভারতীয়দের তুলনায় ভাল।

৩। আমাদের পরীক্ষিত প্লেয়ার মি জামাল ভূইয়াকে কেন খেলানো হল না, তার ব্যাখ্যা কোথায়ও খুঁজে পেলাম না। মি জামালকে যে কোন মুল্যে মাঠে খেলানো দরকার ছিলো। মি জামাল ভূইয়া আমাদের রিয়েল হিরো এবং যে কোন দলের জন্য তিনি ভীতিকর, তাকে মাঠে রাখলে প্রতিপক্ষ মানসিকভাবে হলেও কিছুটা কাইত হত।

৪। আমাদের বেশির ভাগ প্লেয়ারের বল রিসিভিং এবং পাসিং ক্যাপাবেলিটি খুব দূর্বল, এদের প্যাক্টিস তেমন একটা করানো হয় বলে মনে হল না!

৫। ভারতের দল সার্বিকভাবে আমাদের থেকে দূর্বল এবং চাপে ছিল বলে মনে হল, আমরা সুযোগ কাজে লাগাতে পারলাম না।

(সামনের ম্যাচ গুলোতে আশা করছি, ভাল প্যাক্ট্রিস করে মাঠে নামবে। বর্তমান ফুটবল ফেডারেশনের নির্বাচিত সভাপতি মি তাবিথ আউয়াল বলে অনেকেই দেখি তার নাম নিতে লজ্জা পায় বা তাকে দেখায় না। তবে তিনিও যে খুব একটা এক্টিভ তা বুঝা যাচ্ছে না, আমি কিছুক্ষন আগে বাফুফের ওয়েব সাইট দেখলাম, তিনি নিজে এই সাইট কখনো দেখেছেন বলে মনে হল না। ইন্ডিয়ার সাথে খেলা শেষের ২৪ ঘন্টা পার হবার পরেও সাইটে এই বিষয়ে কোন খবর বা ছবি নেই। আশা করি তিনি তার নাম উজ্জ্বল করবেন কর্মে এবং আরো কর্মমঠ হবেন, যাতে উনাকে সাংবাদিকেরা সব জায়গাতে প্রকাশ করেন।)

সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২৫ রাত ১২:১০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

নারায়ণগঞ্জ ডায়েরি: রাজনৈতিক পটপরিবর্তন ও মানুষের অস্তিত্বের লড়াই

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৪


২০২৩ সালের নভেম্বর। ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা যখন নারায়ণগঞ্জে পা রাখলাম, আমাদের চোখে তখন স্থায়ী ঠিকানার স্বপ্ন। ঢাকায় জমি দখল হয়ে গেছে, ফেনীর জমি জোর করে কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×