somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

টিকটকঃ এই সময়ে!

০৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন মেয়ে (ছেলেরাও কম নয়) একবার টিকটকে শুরু করলে, আমার ধারনা মৃত্যুর আগ পর্যন্ত আর ছাড়ে না!

ইতু মিয়াজীর কথা নিশ্চয় মনে আছে, আর্কিটেক, শিক্ষক হিসাবে নিয়োগ পেয়ে এই টিকটক নিয়ে বাংলাদেশে বলা চলে তার ক্যারিয়ার শেষ হল, এর পরে মনে হয় বিদেশ চলে যায়! কিন্তু কি মনে করেন সে টিকটক ছাড়ছে, না এখনো সে সেই রকমের টিকটক করেই যাচ্ছে, কোন মিউজিকের সাথে হাত পা নিতম্ব দুলানি আছেই! প্রতিদিন এখনো সে টিকটক করেই যাচ্ছে, মনে হয় না ছাড়তে পারবে। যাই হোক শিক্ষণীয় কিছু টিকটক হলেও বলার বা চিন্তার কিছু ছিলো না, যে টিকটক করে, সেটা শুধু দেহ দেখানো ছাড়া আর কিছু না!

আজ সকালে গাজীপুর থেকে অফিসে একজন লোক এসেছিলেন, তিনি আগে প্রায় ৪ বছর বিদেশ ছিলেন, সব টাকা স্ত্রীর কাছে জমা বা দিয়েছিলেন। কিন্তু স্ত্রী এখন সেই টাকা ফেরত দিচ্ছে না, আর্থিক অভাবে প্রায় জীবন শেষ, লোকটার চেহারা দেখে আমার মনে হল হয়ত আজ সকালে নাস্তাও করেন নাই (বিস্কুট কলা চা, তিনি ও আমি খেয়েছি)। কথা প্রসঙ্গে জানালেন, স্ত্রীর নেশা টিকটকে, টিকটক করার জন্য নুতন নুতন ছেলেমেয়ে বাসায় আসে, কোথায় কোথায় বের হয়ে যায়, বলেও যায় না, তিনি বিদেশ থেকে ফিরেছেন এটা তার মোটেও পছন্দ নয়, অনেক কথা, সব লেখাও যাচ্ছে না!

আগে একটু হেসে নিচ্ছি, মাইন্ড করিয়েন না! আপনারা হয়ত খেয়াল করেছেন আমি সব সময়ে টিকটকের পক্ষে ছিলাম, কারন এটা এমন একটা এপস, যা যে কোন মানুষকে অনলাইনে যা ইচ্ছা করার স্বাধীনতা দেয়, ১০/১৫ সেকেন্ডে একদম নিজকে খুলেও প্রকাশ করা যায়, নিজেই প্রডিউসার, পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী! ২০১৬ এর শুরুর নাম ছিলো Douyin, পরে ২০১৮ সালে হয় Musical/ly এবং এর পরে সারা দুনিয়ায় নুতন নাম নিয়ে আসে Tiktok, ব্যস হিট, এখন দুনিয়ার প্রায় ৪০ ভাষায় এর দেখা মিলে! আসলে এটা অনলাইনে চায়নার একটা ভাইরাস, যা মনে একবার প্রবেশ করলে দুনিয়ার আরো কোন ঔষধে কাজ করে না!

মার্কিন যুক্তরাষ্ট্র (৩৪টি রাজ্যের সরকারি সংস্থায়) এবং যুক্তরাজ্য (কিছু অংশে) সহ দুনিয়ার ২৩টি দেশে টিকটক নিষিদ্ধ। তবে, দুটি দেশে এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ (চালালেই জেল জরিমানা): ভারত (চায়না নাকি এই দিয়ে ডাটা চুরি করে) এবং আফগানিস্তান (তারা মনে করে এই এপস মানুষের চরিত্র নষ্ট করে, বিশেষ করে যুব সমাজ)। যাই হোক, বাংলাদেশ সরকারের কোন গবেষণা বা মতামত কোথায়ও পাওয়া যায় না। :)

সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×