somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

বাইপাস অপারেশন এবং আমাদের দেশের হাসপাতালের অবস্থা।

০২ রা আগস্ট, ২০২৫ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসেন ছোট একটা ব্যাখ্যায় যাই, সংক্ষেপে! বছর দেড়েক আগের (ফ্রেবুয়ারী ২০২৪) একটা প্রতিবেদন দেখি। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ হাজার বাইপাস সার্জারির দরকার হয় (এখন নিশ্চয় আরো বেশী), এর মধ্যে বাংলাদেশের ৩২ হাসপাতালে প্রায় ১২ হাজার এই সার্জারী হয়ে থাকে (পত্রিকাকে সত্য মনে করলাম), বাদ বাকী বিদেশ যায় বা অর্থাভাবে সার্জারী করে না বা মারা যায়। মানে তথ্যে যা দাঁড়ালো ৩২ হাসপাতালে অন্তত একদম এক্সপার্ট সার্জান ২ জন করে ধরলেও ৬৪ জন আছেই, যারা এই বিষয়ে একদম নিখুঁত অপারেশন করতেই পারেন। তাহলে এই ৩২ হাসপাতালে প্রতিদিন ২টা করে হলেও দিনে প্রায় ৬৪টা অপারেশন বাংলাদেশে হয়েই থাকে বা হচ্ছে।


অনেকেই জানেন, আমি ল্যাব এইডে কাজ করেছি, আমার রুমের পাশেই ছিল ডাঃ লুতফুর রহমান স্যারের অপারেশন থিয়েটার, তিনি দিনে অন্তত ৪/৬ জনের এই অপারেশন করতেন, হেসে বলতেন, এর কম হলে মনে হয় না যে কাজ করছি! তিনি বলতেন আরো আধুনিক যন্ত্রপাতি হলে আরো সময় বেঁচে যেত। অপারেশন গুলো হত সকালের দিকে, ক্রিটিক্যাল না হলে ঘন্টাখানেকেই হয়ে যেত। এই বিষয়ে তিনি এই দেশের পাইওনিয়ার, তিনি বেটিং হার্ট বা হার্ট চালু রেখেই কিভাবে এই বাইপাস অপারেশন করেন (আমি নিজেও আমার ছোট চাচাকে ৭/৮ বছর আগে উনার থেকে এই বাইপাস অপারেশন করিয়েছিলাম, তবে ভাল জ্ঞান নিতে ইচ্ছা হয় নাই, আমার চাচা ভাল আছেন, আমি এই অপারেশন করেও ৩০ বছর বেঁচে থাকা ব্যক্তি দেখেছি ল্যাব এইডের লিফটে পরিচয় হয়েছিল)। বাইপাস সার্জারীতে এখন মৃত্যুহার তেমন একটা নেই বলা চলে, যদিও হায়াত মোউত আল্লাহর হাতে।

যাই হোক, এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এখন বাইপাস সার্জারীতে বাংলাদেশ দক্ষ, রোগীর তুলনায় সিট বা ফ্যাসেলিটি কম থাকায় অনেকে সাহস করেন না, তবে সরকার বা বড় ব্যবসাহীরা চাইলেই দেশেই অত্যাধুনিক আরো আরো হাসপাতাল গড়ে উঠতে পারে বা বিদেশে যাবার দরকারই নেই!

দেশের এক রাজনৈতিক দলের প্রধানের এই বিষয়ে বিদেশ যাবার দরকারই পড়ে না এবং তিনি জেনে শুনেই এই দেশে এই অপারেশন করতে রাজী হয়েছেন এবং তিনি নিজে ডাক্তার বলে নিশ্চয় আরো বেশী জানেন।

(আমার কথায় ভুল থাকলে জানাতে পারেন, অহেতুক উনার মহত্ব প্রচার করার আগে দেশের এই বিষয়ে এক্সপার্ট ডাক্তারদের খোঁজ বা হাসপাতাল গুলোতে যেতে পারেন)
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৫ বিকাল ৫:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কমরেড তারেক রহমান , লাল সেলাম ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১:৪৮


ভোটের কালি নখ থেকে মোছার আগেই তিনি কাজ শুরু করেছেন। এই কথাটা তিনি নিজেই বলেছেন, গতকাল, ওসমানী স্মৃতি মিলনায়তনে। আর এই কথাটা পড়ে আমার বুকের ভেতরে একটা উষ্ণতা অনুভব... ...বাকিটুকু পড়ুন

চাঁদের আলোয় পাহাড়ি রাস্তায়

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ২:০৪

বাইরে পা রাখতেই মুচমুচে চানাচুরের মতন শব্দ উঠল। কড়কড় করে ভেঙ্গে যাচ্ছে পায়ের নিচে বরফের আস্তরণ। এই ভেঙ্গে পরা অবস্থা মন্দ না। হাঁটার সময় মনে... ...বাকিটুকু পড়ুন

জয়তু এ আই: পৃথিবী বদলে যাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ৭:২৭


An Outstanding Scientific Odyssey:

আমরা যারা ল্যাবে কাজ করি, তারা খুব ভাল ভাবেই জানি একটা জীবন রক্ষাকারী ঔষুধ বা মানবজাতির জন্য উপকারী মেথড/ম্যাটেরিয়াল ডেভেলপ করতে কত বছর ধরে রিসার্চ, সাধনা,... ...বাকিটুকু পড়ুন

পাথারের ফসল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৪


সেই গ্রামের আইল পাথারে
বেড়ে ওঠা আমি এক মানুষ;
কখনো হাল চাষ করা হয়নি
তবু মাটির গন্ধে যে ফাল্গুন!
স্মৃতির আকুতি কন্ঠের সুর
সবুজ শ্যামলা মাটির ঘান-
বয়ে যায় এক বিস্মৃতির নগর;
যেখানে... ...বাকিটুকু পড়ুন

উর্দু ভাষা ও তার উৎপত্তি

লিখেছেন কিরকুট, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:১৩

উর্দু ভাষার আসলে নিজস্ব কোনো স্বতন্ত্র লিপি নেই। এটি মূলত আরবি ফারসি উৎসের লিপি ব্যবহার করে লেখা হয়। ঐতিহাসিকভাবে উর্দুর বিকাশ ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনামলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মুঘল সাম্রাজ্যের... ...বাকিটুকু পড়ুন

×