somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিনি ফুড রিভিউ পর্ব ২> (নুডুলস, চা এবং শরবত)

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নুডুলস :

বিকালের নাস্তা হিসাবে আমার এক নম্বর চয়েস হইলো নুডুলস।সাধারণত দুই স্থানে খাই। শহিদুল্লাহ হলের পুকুর পাড় আর পলাশীর মোড়।
দুই জায়গার মধ্যে কিছু মিল-অমিল আসে। যেমনঃ

মিলঃ
১) এই দুই জায়গাতেই অনেক ভিড় থাকে। অর্ডার দেয়ার অনেক পরে আপনি নুডুলস পাবেন। অনেকটা চাইনিজ রেস্টুরেন্ট টাইপ ব্যাপার সেপার।
২)দুই টাইপ নুডুলস পাওয়া যায়। ডিম ছাড়া ১০টাকা। ডিম থাকলে ২২ টাকা।
৩) বাসায় আমার ফেভারিট হইলো ম্যাগি নুডুলস। তবে শহিদুল্লাহ এবং পলাশীর মামারা মনে হয় কোকলা নুডুলস ব্যাবহার করে।

অমিলঃ
১) শহিদুল্লাহতে নুডুলসের সাথে উপরে শসা-গাজর-পেঁয়াজ দিবে। পলাশীতে দিবে সস।
২)শহিদুল্লাহতে একটু আরাম কইরা বইসা খাওয়া যায়। সাথে আছে পুকুর পাড়ের বাতাস। পলাশীতে দাঁড়ায় দাঁড়ায় খাইতে হইবে।
৩)পলাশীতে সবাই খাইতে পারে। মানে ভাইয়া-আপু একসাথে খাইতে পারে।শহিদুল্লাহতে আপুরা বেশি একটা আসে না।

সামারিঃ ২২ টাকায় বিকালের নাস্তা হিসাবে বেস্ট জিনিস হইলো শহিদুল্লাহ আর পলাশীর নুডুলস।



চা :

আর কিছু খাই না খাই, প্রতিদিন চা খাবোই। ১০-১২ কাপ প্রায় ডেইলি রুটিন আমার। বিরিখোররা যেমন আর কি,আমিও চা-অ্যাডিক্টেড। চা খাইতে ভালো লাগে, তবে বেশি ভালো লাগে চা খাবার নিয়তে এদিক সেদিক ঘুরতেঘারতে টং দোকানে চা খাইতে।
আজকে, এক টং দোকানে প্রথম বারের মতো অন্য টাইপের চা খাইলাম। কমলার চা। কমলা দিয়া চা বানানো যায়, ক্যামনে কি! যাই হউক, কমলার চা বানাইতে বললাম।খাওয়ার জন্য না, ক্যামনে কমলা দিয়া চা বানায় সেটা দেখার জন্য। রেসিপি সহজঃ কাপের মধ্যে প্রথমে লিকার দেয়া হয়।এরপর যেমনে রঙ চায়ে লেবু চিপরায় দেয়, ওইরাম কইরে কমলার একটা কোয়া দেয়া হয়, ব্যাস হয়ে গেলো কমলার চা। স্বাদের দিক থেকে কোন পার্থক্য নাই, নরমাল লেবু-আদা চায়ের মতোই।
টং দোকানের মামা, সাইফুল নাম, তাকে বললাম, মামা এই রেসিপি কই পাইসেন? সে হাসে, এবং বলে, এই তো পাঁচ দিন ধইরা কমলার চা বিক্রি করতেছি।আমি বলি, মামা এক কাজ করেন, শুধু কমলা ক্যান? আরো কিছু নতুন চা বানান। এই ধরেন, রঙ চায়ে যেমনে কইরা আদা কুটিকুটি কাইটা দেয়, তেমনি কইরা আপনি আপেল কাইটা দিবেন,নাম দিবেন আপেল চা।
যাই হউক, সামারি হইতেছে,এই টং দোকানের কমলার চা তেমন একটা ভালু না। তবে আদা আর লেবু চা ফাস্ট ক্লাস টাইপের। আমি আর আমার দোস্তরা প্রায়ই যাই। দোকানটার সামনে মোটামুটি ফাঁকা জায়গা আছে।সেখানে দাঁড়ায়ে, চা খাইতে খাইতে দেশ-বিদেশ-রাজনীতি এবং সাবেক প্রেমিকা- সম্ভাব্য প্রেমিকা-হবু বউ ইত্যাদি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করি।


লোকেশনঃ পূর্ব রাজাবাজারের আইবিএ হোস্টেলের সামনে দাঁড়ায়ে কাউকে জিজ্ঞেস করতে হবে, ভাই, এখানে নাজনিন স্কুলটা কই? সে একটা গলি দেখায় দিবে আপনাকে। গলি ধরে দুই তিন মিনিট হাঁটতে হবে, চোখ রাখতে হবে রাস্তার বাম দিকে।তাইলেই পৌঁছে যাবেন ওই টং দোকানে।


শরবত :

৬০/এ, কাজি আলাউদ্দিন রোড, পুরান ঢাকা।দোকানের নাম বিউটি।বিউটি বললে প্রথমেই মনে পড়ে বিউটি পার্লারের কথা। তবে এই বিউটি হইলো খাবারের দোকান।এই দোকানের আমার সব থেইকা ফেভারিট জিনিস হইলো শরবত। লেবুর শরবত। ১২ টাকা দাম। অর্ডার দিলে বানায় দেয়, উপরে কুচি কুচি কইরা বরফ দেয়া,আর এক পিস লেবু। এইটা একটা ব্যাপক জিনিস।দুপুর ১২টার দিকে কিছুই ভালো লাগে না। তবে এইটা খাওয়ার পর মনে মনে ফিলিংস হয়ঃ ধুস শালা, জীবন এইরাম সুন্দর ক্যান?


সতর্কতাঃ
আলাউদ্দিন রোডে আপনি যেদিক দিয়াই যান না কেন, অনেক ক্ষণ জ্যামে বইসা থাকতে হবে। ব্যাপার না, এক গ্লাস লেবুর শরবত খাওয়ার জন্য এইটা কোন ব্যাপার না।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×