(আমার অনেক দিনের শখ ডায়রি লিখার।কোনদিনও সেটা লিখি নাই। তবে ২০১৩ সালে কিছু আলতু ফালতু কাজ করার প্ল্যান করছি। প্রতিদিন কিছু না কিছু লিখবো ডাইরির মতো করে। এইখানে যা লিখবো, সবই হইতেছে আজাইরা টাইপ জিনিস। যা মনে আসে তাই লিখবো।এবং যেটা একবার লিখবো, সেটা কাটবো না। তাই এই লিখায় প্রচুর পরিমাণ বানান ভুল পাওয়া যাবে। স্কুলে একটা প্রোগ্রাম হইতো , যেমন খুশি তেমন সাজো। এই লিখাগুলাও ওইরকম আর কি, যা খুশি তাই লিখি টাইপ।)
নতুন বছর শুরু হইছে। সবসময়ই যেটা হয় আরকি, প্ল্যান করি হাজারটা যে হেন করবো ট্যান করবো, শেষ পর্যন্ত কিছুই হয় না। যাই হউক, এই বছরের অনেকগুলা প্লানের একটা হইলো, আমি ডাইরি লিখুম। কি লিখবো জানি না, তবে লিখবো। এবং সেটা ফেবুতে লিখবো নোট আকারে। কিংবা ব্লগে।
আজকের দিনে বলার মতো কিছু নাই। খাইছি ঘুমাইছি। আবার খাইছি। আর সাইকেল চালাইছি। আজকে গেসিলাম হাতিরঝিলে। আজকে মনে হয় মাত্র হাতিরঝিল প্রকল্পটা উদ্বোধন করছে। একদম পাকা রাস্তা,পরিস্কার। সাইকেল চালাইছি, এবং সত্যি কথা ব্যাপক পরিমাণ মজা পাইছি। তবে আজকে ওইখানে প্রচুর মানুষ ছিল, ঘুরতে আসছে। যারা গ্রুপ বাইধা মানে ফেণ্ড-ফ্যামিলি নিয়া আসছে ধুমাইয়া ছবি তুলতেছে একে ওপরের, রাস্তার মাঝখানে দাঁড়ায়া, কিংবা কি জানি একটা ফুলের বাগানের মতো ছিল, তাঁর সামনে দাঁড়ায়া বইসা। ছোট ছোটো পিচ্ছিগুলা ছবি তুলতেছে, আমি সাইকেল থামায় দেখলাম। একটা ব্যাপার বুঝলাম না, এই পিচ্ছিগুলা ছবি তুলার টাইম সবাই খালি “ v ” সাইন দেখায় ক্যান? মানে কি? আবার যারা পিছনে থাকে, ছবি তুলার টাইম সামনের জনের মাথার উপরে এই “ v ” সাইন দেখায় আর কিছু একটা মজার কাজ করছি যেন- টাইপ মুখ কইরে মিটিমিটি হাসতে থাকে।
যাই হউক, চারদিকে ওইখানে আজকে বিকালবেলা মোটামুটি উৎসব উৎসব ভাব ছিল। ঝালমুড়িআলা ছিল, ফুছকা-আইসক্রিম-বড়ইয়ের আচারআলা আর সবাই। আরো ছিল কিছু নিঃসঙ্গ মানুষ, এদের ছবি তুলে দেয়ার কেউ নাই। নিজের মোবাইল ক্যামেরা দিয়া এরা নিজেরাই বিভিন্ন দিকে মুখ বাঁকাইয়া ক্যামেরা ঘুরাইয়া ছবি তুলতেছে, এইটারে সুন্দর ভাষায় কি বলে?সেলফ প্রটট্রেইট।এদের ছবি তুলা দেইখা মনে হইতেছিল বলি, ভাই দাঁড়ান, আমি আপনের ছবি তুলে দিচ্ছি। বলা হয় নাই, আমার শরম লাগে,আমি এতো স্মার্ট না।
ও আজকে আরেকটা জিনিস দেখছি। এতদিন পেপারেই ছবি দেখছি শুধু, দুই তিন কিংবা চার তালা টিনের বাড়ি! আজকে নিজের চোখে দেখলাম, মজা পাইছি। তবে আফসুস এইসব টিনের বাড়ি মনে হয় না এইখানে বেশি দিন থাকতে পারবে। ফ্ল্যাটআলারা অলরেডি এইসব দখল করে ফেলছে আমি সিউর।
ফিরার টাইম সন্ধ্যা হয়ে যাইতেছিল, তাই একটু জোরে সাইকেল টাইনা আসতেছিলাম। রাস্তার পাশে দেখি এক মেয়ে, কোমর পর্যন্ত চুল।আমি সাইকেল থামাইতে বাধ্য হইলাম, অবশ্যই মেয়েকে দেখার জন্য। কিন্তু মেয়েটা অন্য দিকে হাঁটা দিলো।তার চেহারা দেখা হইলো না। ব্যাপার না, কবি বলছেন একবার না পারিলে দেখো শতবার। আমি মাত্র একবার পারি নাই তো কি হইছে? আরো নিরানব্বই বার চেষ্টা করা তো বাকি আছে। আমিও তাই সাইকেল ঘুরাইলাম। এবং তাহাকে দেখলাম, এরপর আবার সাইকেল ঘুরাইলাম। সন্ধ্যা হয়ে আসছে,বাসায় যাওয়া দরকার।
আজকে ডাইরি লিখা এখানেই শেষ। ও ভালো কথা, আজকে প্রথম আলোতে জাফর ইকবাল স্যার এর একটা লিখা ছাপা হইছে। সবসময়ের মতোই ফাটাফাটি টাইপ লিখা। ইদানিং দেখতেছি, স্যার যাই লিখুক, কিছু মানুষ সেটার হুদাই সমালোচনা করে, গালিগালাজ করে। আমার এসব পড়লে মেজাজ গরম হয়ে যায়। যাই হউক, এইটা নিয়া পরে আরো বকবক করবো।
রাত ৩টা বাজে, ঘুমানো উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




