যাদের অভিনয় দেখলে মনে হয়, আরে এরা ক্যামনে এমনে করে অভিনয় করে, তাদের একজন হইলো ক্রিসচিয়ান বেল। একই অঙ্গে এতো রুপ- এই কথার বাস্তব প্রমাণ এই লোক। অনেকের কাছেই প্রিয় অভিনেতার শর্টকার্ট তালিকায় তিনি থাকবেন ফর সিউর।কিন্তু আমার কাছে, বেল অন্য কারনে প্রিয়।ডেডিকেশন বইলা একটা জিনিস আছে, এইটা এই লোকের মধ্যে ১০০% আছে। নিচের ছবিটা দেখেন, শুধুমাত্র ক্যারেক্টারের খাতিরে নিজের বডি নিয়া এরকম এক্সপেরিমেন্ট সবাই করে না। শুধু ২/১টা মুভিতে করলে একটা কথা ছিল, এই ব্যাটা প্রায় সব ছবিতেই নতুন নতুন ফিগারে হাজির হয়,সাথে অবশ্যই ক্যারিসমেটিক অভিনয়।
বেলের সাথে আমার দেখা হওয়ার কোনই চান্স নাই। দেখা হইলে বলতাম, বেল ভাই,আপনি কি জানেন, শুধুমাত্র আপনার জন্য আমি ঘণ্টার পর ঘণ্টা পিসির সামনে মন্ত্রমুগ্ধের মতো বইসা থাকি, রাত জাগি? আপনি আমার এতো সময় নষ্ট করেন ক্যান ভাই?
প্রিয় ক্রিসচিয়ান বেল,হ্যাপি বার্থডে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



